চট্টগ্রাম   শনিবার, ৩ অক্টোবর ২০২৬  

শিরোনাম

উত্তর প্রদেশে কানওয়ার তীর্থযাত্রীদের হামলায় মুসলিম পিকআপচালক নিহত

অনলাইন ডেস্ক:    |    ০৯:০১ পিএম, ২০২৬-০৮-১০

উত্তর প্রদেশে কানওয়ার তীর্থযাত্রীদের হামলায় মুসলিম পিকআপচালক নিহত

ভারতের উত্তর প্রদেশের হাপুর জেলায় সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে এক মুসলিম পিকআপচালককে একদল কানওয়ার তীর্থযাত্রী নির্মমভাবে মারধর করেছে বলে অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ৪ আগস্ট পিকআপচালক আজিম আলী (২৭) মারা যান। তিনি উত্তর প্রদেশের মোরাদাবাদের বাসিন্দা ছিলেন।

গত ৩১ জুলাই আজিম দিল্লির উদ্দেশে রওনা হন। পথে গড়মুক্তেশ্বর থানার আওতাধীন শিব ধাবার কাছে তাঁর পিকআপের সঙ্গে একটি অটোরিকশার সংঘর্ষ হয়। অটোরিকশাটিতে কয়েকজন কানওয়ার তীর্থযাত্রী ছিলেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার চালক আহত হন।

এরপর কানওয়ার তীর্থযাত্রীরা আজিমকে তাঁর গাড়ি থেকে টেনে বের করে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। এতে তিনি গুরুতর আহত হন। পরে পুলিশ তাঁকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং এরপর মিরাটের একটি হাসপাতালে নিয়ে যায়।

২ আগস্ট আজিমের স্ত্রী হামলার বিষয়টি জানতে পারেন। এদিকে আজিমের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে দিল্লির লোকনায়ক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হামলার ছয় দিন পর, ৪ আগস্ট তাঁর মৃত্যু হয়।

আজিমের বড় ভাই মকবুল আলী অভিযোগ করে বলেন, “আমার ভাই যদি কোনো ভুল করে থাকে, তাহলে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হলো না কেন? তাকে মারধর করা হলো কেন?”

ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে গড়মুক্তেশ্বর থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশ কানওয়ারিয়া মানিশ, অঙ্কিত, লোকেশ ও শিবম এবং অটোরিকশাচালকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। এছাড়া আরও দুই অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধেও মামলা করা হয়েছে।

আজিমের পরিবার ঘটনার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছে।জানিয়েছে।

তথ্যসূত্র:
1. https://tinyurl.com/4ubuj7pp

রিটেলেড নিউজ

মন্দিরে আধিপত্য বিস্তার নিয়ে সনাতনীদের ওপর ইসকনপন্থীদের হামলা, আহত ৯

মন্দিরে আধিপত্য বিস্তার নিয়ে সনাতনীদের ওপর ইসকনপন্থীদের হামলা, আহত ৯

অনলাইন ডেস্ক: : ঠাকুরগাঁওয়ে মন্দিরে সনাতনী হিন্দুদের ওপর ইসকনপন্থী হিন্দুদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন à...বিস্তারিত


ফিলিস্তিনে ৩ বছরে ২৬৩ জন সাংবাদিককে শহীদ করেছে সন্ত্রাসী ইসরায়েল  

ফিলিস্তিনে ৩ বছরে ২৬৩ জন সাংবাদিককে শহীদ করেছে সন্ত্রাসী ইসরায়েল  

অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত


জাইমা রহমান জাতিসংঘে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন: মাহ্দী আমিন

জাইমা রহমান জাতিসংঘে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন: মাহ্দী আমিন

অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক...বিস্তারিত


ইসরায়েলে মহাসম্মেলন কাদিয়ানীদের আসল রূপ প্রকাশিত হয়েছে: মাওলানা মুহিউদ্দীন রাব্বানী

ইসরায়েলে মহাসম্মেলন কাদিয়ানীদের আসল রূপ প্রকাশিত হয়েছে: মাওলানা মুহিউদ্দীন রাব্বানী

অনলাইন ডেস্ক: : সম্প্রতি ইসরায়েলের হাইফা শহরের আয়োজিত কাদিয়ানী সম্প্রদায়ের মহাসম্মেলন এবং এতে ইহুদিদের ব্যা...বিস্তারিত


সৌদি আরবে বাংলাদেশি নিখোঁজ, সন্ধান চায় পরিবার

সৌদি আরবে বাংলাদেশি নিখোঁজ, সন্ধান চায় পরিবার

ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত


দুই দশক পর ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী

দুই দশক পর ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী

অনলাইন ডেস্ক: : ২০২৪ সালে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সময় মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেà¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় à...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর