শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০৪:৫৫ পিএম, ২০২২-০৪-১০
যুক্তরাষ্ট্রের ২৪ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান। ‘সন্ত্রাসবাদ’ এবং ইরানের জনগণের ওপর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে এসব কর্মকর্তাকে কালো তালিকাভূক্ত করা হয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। শনিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী এক ঘোষণায় জানান, ‘সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে ৯ জনের ওপর নিষেধাজ্ঞা আনা হয়েছে।
এদের মধ্যে রয়েছেন, মার্কিন সেনাবাহিনীর সাবেক চিফ অব স্টাফ এবং ইরাকে মাল্টি-ন্যাশনাল ফোর্সের কমান্ডিং জেনারেল জর্জ ডব্লিউ ক্যাসে জেআর, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডারের সাবেক কমান্ডার জোসেফ ভোটেল, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অ্যাটর্নি রুডি গিউলিয়ানি। এছাড়া ফিলিস্তিন এবং লেবাননে নিযুক্ত বেশ কয়েকজন সাবেক ও বর্তমান মার্কিন কূটনীতিকও এই কালো তালিকায় রয়েছেন।
এছাড়া মানবাধিকারের চরম লঙ্ঘনের কারণে আরও ১৫ জনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আনা হয়েছে। ধারণা করা হচ্ছে যে, এই তালিকায় প্রধানত এমন লোকজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে যারা ট্রাম্প ও ওবামা প্রশাসনের সময় ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপ ও প্রসারিত করতে সহায়তা করেছিলেন।
এর আগে গত মাসের শেষের দিকে ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। দেলিজান ইন্ডাস্ট্রিয়াল সার্চ কোম্পানি, পার্স বানাইয়ে সাদর সিভিল ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি, সেপেহর দেলিজান ক্যানোপি কোম্পানি এবং দেলিজান সিনা কম্পোজিট কোম্পানি এবং মোহাম্মদ আলী হোসেইনি নামের এক ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। মার্কিন রাজস্ব বিভাগ দাবি করে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির সঙ্গে সহযোগিতা থাকার অভিযোগে এসব প্রতিষ্ঠান ও ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
অনলাইন ডেস্ক: : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কাসুরে অবস্থিত পাক-ভারত সীমান্তের কাছে বেসামরিক মুসলিম নাগরিকদের à¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ঠাকুরগাঁওয়ে মন্দিরে সনাতনী হিন্দুদের ওপর ইসকনপন্থী হিন্দুদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সম্প্রতি ইসরায়েলের হাইফা শহরের আয়োজিত কাদিয়ানী সম্প্রদায়ের মহাসম্মেলন এবং এতে ইহুদিদের ব্যা...বিস্তারিত
ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited