শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ১১:৩৪ এএম, ২০২২-০১-১৯
চীনের আধা স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ের গণতন্ত্রপন্থি অধিকারকর্মী এডওয়ার্ড লেউং চার বছর কারাভোগের পর অবশেষে মুক্তি পেয়েছেন। লেউং নিজেকে হংকংয়ের বলে দাবি করেন। হংকংয়ের গণতন্ত্রের দাবিতে চলা আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন তিনি। ২০১৬ সালের গণতন্ত্রের দাবিতে বিক্ষোভের সময় একজন পুলিশ কর্মকর্তাকে লাঞ্ছিত করা এবং সহিংসতা ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে আটকের পর ২০১৮ সালে তাকে ছয় বছরের সাজা দেওয়া হয়। বুধবার (১৯ জানুয়ারি) ভালো ব্যবহারের জন্য চার বছরের সাজা খাটার পর মুক্তি পেলেন এডওয়ার্ড। ভোর ৩টার দিকে লানতাউ দ্বীপের শেক পিক কারাগার থেকে বের হন তিনি। মুক্তির পর ৩০ বছর বয়সী লেউং এক প্রতিক্রিয়ায় বলেছেন, গত চার বছর ধরে পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমি এখন আমার পরিবারের সঙ্গে স্বাভাবিক জীবনযাপন করতে চাই। বুধবার এক ফেসবুক পোস্টে তিনি সবাইকে ধন্যবাদও জানান।
লেউং আরও বলেন, তিনি আর সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থাকছেন না। সাক্ষাৎকার দেওয়া থেকেও বিরত থাকতে চান তিনি। এরপর থেকে তার ফেসবুক পেজটি মুছে ফেলা হয়েছে। হংকং চীনের আধা স্বায়ত্তশাসিত অঞ্চল। এই অঞ্চলটি এক সময় যুক্তরাজ্যের একটি উপনিবেশ ছিল। ১৯৯৭ সালে চুক্তির মাধ্যমে হংকংকে চীনের হাতে তুলে দেওয়া হয়। সেই চুক্তিতে হংকংয়ের স্বায়ত্তশাসন নিশ্চিত করার কথা বলা হয়। হংকং এক দেশ, দুই নীতির মাধ্যমে পরিচালিত হয়ে আসছে। চুক্তি অনুসারে হংকংয়ে আলাদা বিচার বিভাগ, আইনসভা ও নিরাপত্তা বাহিনী রয়েছে। ২০২০ সালে চীন বিতর্কিত জাতীয় নিরাপত্তা আইন পাস করার পর থেকে একশো জনের বেশি মানুষকে আটক করা হয়। এর আগেও এই আইনের আওতায় সাজা দেওয়া হয়েছে অনেককে। এই আইনের ফলে চীনের কর্তৃত্ব প্রতিষ্ঠা ও নগরীর স্বাধীনতার জন্য হুমকি বলে অভিযোগ আছে আগে থেকেই।
অনলাইন ডেস্ক: : ঠাকুরগাঁওয়ে মন্দিরে সনাতনী হিন্দুদের ওপর ইসকনপন্থী হিন্দুদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সম্প্রতি ইসরায়েলের হাইফা শহরের আয়োজিত কাদিয়ানী সম্প্রদায়ের মহাসম্মেলন এবং এতে ইহুদিদের ব্যা...বিস্তারিত
ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ২০২৪ সালে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সময় মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited