শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০৩:৪৯ পিএম, ২০২২-০৪-০৭
রাশিয়ার ওপর সাম্প্রতিক নিষেধাজ্ঞাকে স্বাগত জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে এই নিষেধাজ্ঞা পর্যাপ্ত নয় বলেও উল্লেখ করেন তিনি। নিজের সর্বশেষ ভিডিও বার্তায় পশ্চিমা দেশগুলোকে আরও কঠোর নিষেধাজ্ঞা এবং রাশিয়ার তেল বয়কটের আহ্বান জানিয়েছেন জেলেনস্কি। তিনি বলেন, দেশগুলো নিষেধাজ্ঞার বিষয়ে একমত হতে ব্যর্থতা হওয়ার কারণে ইউক্রেনের জনগণকে প্রাণ দিতে হচ্ছে।
বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ রাশিয়া। দেশটির অর্ধেকের বেশি তেল রপ্তানি হয় ইউরোপের বিভিন্ন দেশে। জেলেনস্কি বলেন, ক্রেমলিন তেল রপ্তানি থেকে এত বেশি আয় করছে যে, তারা শান্তি আলোচনাকে গুরুত্ব সহকারে নেওয়ার প্রয়োজন মনে করছে না। তিনি জোর দিয়ে বলেন, রাশিয়ার ব্যাংকগুলোকে আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করা উচিত। এদিকে ইউক্রেনের বুচা এবং ইরপিন শহরে বেসামরিক নাগরিকদের হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে রুশ রাষ্ট্রদূতকে তলব করছে কানাডা। দেশটির পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক মন্ত্রী মেলানি জলি এ তথ্য নিশ্চিত করেছেন। ইউক্রেনের বিভিন্ন শহরে রুশ সৈন্যদের হামলায় বেসামরিক প্রাণহানির ঘটনায় বিশ্বজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
অনলাইন ডেস্ক: : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কাসুরে অবস্থিত পাক-ভারত সীমান্তের কাছে বেসামরিক মুসলিম নাগরিকদের à¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ঠাকুরগাঁওয়ে মন্দিরে সনাতনী হিন্দুদের ওপর ইসকনপন্থী হিন্দুদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সম্প্রতি ইসরায়েলের হাইফা শহরের আয়োজিত কাদিয়ানী সম্প্রদায়ের মহাসম্মেলন এবং এতে ইহুদিদের ব্যা...বিস্তারিত
ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited