শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৯:২০ পিএম, ২০২১-০৫-২০
নিজস্ব প্রতিবেদকঃ
দৈনিক প্রথম আলোর অনুসন্ধানী প্রতিবেদক সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে নেক্কারজনক ঘটনার প্রতিবাদে ২০মে বৃহস্পতিবার সকাল ১১টায়
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কক্সবাজার শাখার উদ্যোগে দৈনিক রুপালী সৈকত পত্রিকার সম্পাদক ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপার) সংগ্রামী সভাপতি ফজলুল কাদের চৌধুরীর সভাপতিত্বে , কক্সবাজার সংগঠনের আহবায়ক সাংবাদিক শহিদুল্লাহর সঞ্চালনায় কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরলস পরিশ্রমের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। কিন্তু সরকারের উন্নয়নযাত্রাকে বাঁধাগ্রস্ত করতে প্রশাসনে ঘাপটি মেরে থাকা কিছু দুর্নীতিবাজ কুচক্রী মহল ষড়যন্ত্র করছে। তাদের দুর্নীতি ও অনৈতিক কর্মকাণ্ড রুখতেই সাংবাদিক রোজিনা ইসলামকে নির্যাতন করা হয়েছে।
প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের দোষ স্বাস্থ্য মন্ত্রণালয়ের দূর্নীবাজ অতিরিক্ত সচিব জেবুন্নেচার দূর্নীতির বিষয়ে জানতে চাওয়া।
সরকারের দপ্তরের কাছে সাংবাদিকরা কোন তথ্য চাইলে তা দেওয়ার আইন আছে।
তথ্য না দিয়ে উল্টো রোজিনা ইসলামকে ৫ ঘন্টা টর্চার সেলে রেখে সেই ৮০ দশকের ধারা উল্লেখ করে কুচক্রী মহলের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।
জ্যৈষ্ঠ সাংবাদিক রোজিনার উপর ন্যক্কারজনক ঘটনায় সারা দেশের সাংবাদিকদের গায়ে আচড় লেগেছে।
সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও গ্রেফতার করে গণমাধ্যম কে কণ্ঠরোধ করা যাবে না।”
বক্তারা আরো বলেন, দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের চিত্র তুলে ধরে সরকারের কাছে সাংবাদিকদের নিরাপত্তার দাবী ও
কারানির্যাতিত জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলাম কে অনতিবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানান।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক দৈনিক আলোকিত উখিয়ার সম্পাদক মিজানুর রশীদ মিজান।
এদিকে সমাবেশে বক্তব্য রাখেন,
সাংবাদিক ফরিদুল আলম শাহীন,
দৈনিক বাংলাদেশ সময় প্রতিনিধি আমিন উল্লাহ, উখিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মুসলেম উদ্দিন, বিডি মুসলেম উখিয়া, উখিয়া উপজেলা বিএমএসএফ এর সাধারণ সম্পাদক কাজী বাচ্চু,
কক্সবাজার বেতারের সিনিয়র সাংবাদিক ও
সাংবাদিক নেতা মোহাম্মদ রেজাউল করিম , দৈনিক বসুন্ধরার জেলা প্রতিনিধি মাস্টার সেলিম উদ্দিন,
দৈনিক আমাদের কক্সবাজারের পরিচালনা সম্পাদক ও লাভ বাংলাদেশ কক্সবাজার জেলা সভাপতি মাস্টার শহিদুল করিম শহিদ, সিবিবিএন এর বার্তা সম্পাদক এন আলম আজাদ, দৈনিক আলোকিত উখিয়ার পরিচালনা বোর্ডের সদস্য জাহেদ হোসেন জাহেদ, দৈনিক ইনানী স্টাফ রিপোর্টার ইসমাইল শাহ , রাশেদুল আলম প্রমুখ।
টেকনাফ প্রতিনিধি : : সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠানোর সময় একটি ঝুঁকিপূর্ণ বোট থেকে ৭৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতের উদ্যোগে বিভিন্ন মাদক মামলার ৯৯ কোটি ৩১ লà¦...বিস্তারিত
আমাদের ডেস্ক : : দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে পণ্য পরিবহনের খরচও বেড়েছে...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারের টেকনাফ পাহাড়ি অঞ্চল অপহরণকারী ও ডাকাত দলের অভয়ারণ্য পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে। আ...বিস্তারিত
ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : রানওয়ে প্রস্তুত, আধুনিক টার্মিনালও প্রস্তুত। অবকাঠামোর বড় অংশের কাজ শেষ হলেও সামনে রয়েছে আরেক চ্à¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited