শিরোনাম
স্পোর্টস ডেস্ক | ১২:৫৫ পিএম, ২০২২-০১-১৯
নিজেদের মাঠেই জিম্বাবুয়ের কাছে হেরে গেলো শ্রীলঙ্কা। পাল্লেকেলেতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিকদের ২২ রানে হারিয়েছে ক্রেইগ আরভিনের দল। সিরিজের প্রথম ওয়ানডেতে ৫ উইকেটে হারের পর এই জয়ে সমতা টেনেছে সফরকারিরা। ব্যাটাররাই জয়ের ভিত গড়ে দেন জিম্বাবুয়ের। টস জিতে ব্যাট করতে নেমে ক্রেইগ আরভিনের ৯১ রানের ইনিংসে ভর করে ৮ উইকেটে ৩০২ রানের বড় সংগ্রহ দাঁড় করায় জিম্বাবুয়ে। জিম্বাবুয়ের টপ অর্ডার ব্যাটসম্যানরা প্রায় সবাই রান পেয়েছেন। উদ্বোধনী জুটিতে ৫৯ রান যোগ করেন তাকুদজওয়ানাশে কাইতানো ও রেজিস চাকাভা। ২৮ বলে ২৬ রান করে কাইতানো ও ৫০ বলে ৪৭ রান করে আউট হন চাকাভা। এরপর শন উইলিয়মসের সঙ্গে ১০৬ রানের বড় জুটি গড়েন অধিনায়ক ক্রেইগ আরভিন। ৫৬ বলে ৪৮ রান করে উইলিয়ামস ফিরলে ভাঙে এই জুটি। সেঞ্চুরির দ্বারপ্রান্তে ছিলেন আরভিন। দুর্ভাগ্য তার। ৯৮ বলে ১০ বাউন্ডারিতে ৯১ রান করে মহেশ থিকসানার বলে বোল্ড হন তিনি। শেষদিকে সিকান্দার রাজার ৪৬ বলে ৫৬ রানের ঝড়ো ইনিংসে তিনশোর্ধ্ব সংগ্রহ পেয়ে যায় জিম্বাবুয়ে। শ্রীলঙ্কার পক্ষে ৫১ রানে ৩টি উইকেট নেন জেফ্রে ভেন্ডারসে। ৩০৩ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ৬৩ রানে ৪ উইকেট হারিয়ে বসে শ্রীলঙ্কা। সেখান থেকে দলকে টেনে তোলেন অধিনায়ক দাসুন শানাকা। বলতে গেলে একাই দলকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন। কিন্তু ৪৫তম ওভারে টেন্ডাই চাতারার বলে তিনি ফিরে গেলে কার্যত শেষ হয়ে যায় লঙ্কানদের আশা। ৭ চার ও ৪ ছক্কায় সাজানো ইনিংসটিতে শানাকা করেন ৯৪ বলে ১০২ রান। শেষপর্যন্ত ৯ উইকেট হারিয়ে ২৮০ রানে থামে শ্রীলঙ্কা।
চকরিয়া প্রতিনিধি: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : শুরুর গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু প্রথমার্ধেই আলভারেজের গোলে সমতায় ফেরে আতলেতিকো মà...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বৃদ্ধির ঘোষণা দিয়েছে । তবে জাত...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : নারী ওপেন টেনিসের জীবন্ত কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। তার নামের পাশে রয়েছে রেকর্ড ২৩টি গ্র্যান্ড স...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : জাপানের সামনে সুযোগ ছিল টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতার। অন্যদিকে প্রতিশোধের মিশনে নেমেছিà¦...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : ডান-হাঁটুর লিগামেন্ট ইনজুরির কারনে আসন্ন এশিয়া কাপের ১৫তম আসরে খেলতে পারবেন না পাকিস্তানের বোলিং...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited