চট্টগ্রাম   সোমবার, ২৩ নভেম্বর ২০২৬  

শিরোনাম

রোহিঙ্গাদের নাগরিকত্ব ও নিরাপত্তা দিয়ে ফেরাতে হবে: উখিয়ায় পররাষ্ট্রমন্ত্রী

উখিয়া প্রতিনিধি    |    ০৭:২৩ পিএম, ২০২৬-১১-২১

রোহিঙ্গাদের নাগরিকত্ব ও নিরাপত্তা দিয়ে ফেরাতে হবে: উখিয়ায় পররাষ্ট্রমন্ত্রী

কনক বড়ুয়া :
আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায় বাস্তবায়নের মাধ্যমে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে মিয়ানমারের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমান।

​শুক্রবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় কক্সবাজারের উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ফুটবল মাঠে আয়োজিত এক বিশাল সমাবেশে বিশ্ববাসীর উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

সমাবেশে পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, আইসিজের রায় কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ রাখলে চলবে না, এর কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে হবে। রোহিঙ্গাদের নিজ ভূমিতে ফিরে যাওয়ার পরিবেশ তৈরিতে চারটি মৌলিক শর্ত পূরণের ওপর গুরুত্বারোপ করেন তিনি। শর্তগুলো হলো- ​সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, ​সব ধরনের বৈষম্য থেকে সুরক্ষা দেওয়া, ​অবাধ চলাচলের স্বাধীনতা প্রদান, ​পূর্ণ নাগরিকত্বের অধিকার ফিরিয়ে দেওয়া।

বক্তব্যে ড. খলিলুর রহমান বৃহস্পতিবার নেদারল্যান্ডসের দ্য হেগে ‘গাম্বিয়া বনাম মিয়ানমার’ মামলার ঐতিহাসিক রায়ের প্রসঙ্গ টেনে ধরেন। তিনি উল্লেখ করেন, আদালত সরাসরি ‘রোহিঙ্গা’ নাম উল্লেখ করে ২০১৭ সালে তাদের ওপর চালানো বর্বরতাকে ‘গণহত্যা’ হিসেবে স্বীকৃতি দিয়েছেন।

​আদালতের পর্যবেক্ষণ তুলে ধরে তিনি জানান, মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর পরিকল্পিত হত্যাকাণ্ড, ব্যাপক যৌন সহিংসতা, নারী ও শিশুদের ওপর নৃশংস হামলা এবং গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়ার অকাট্য প্রমাণ মিলেছে। রায়ে অন্তত ১০ হাজার রোহিঙ্গাকে হত্যার প্রমাণের কথাও উঠে এসেছে। রাখাইন রাজ্যের উত্তরাঞ্চল থেকে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি বড় অংশকে নিশ্চিহ্ন করার উদ্দেশ্যেই এসব অপরাধ সংঘটিত হয়েছিল বলে আদালত সিদ্ধান্ত দিয়েছেন।

রোহিঙ্গাদের ঐতিহাসিক পরিচয়ের ওপর গুরুত্ব দিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আইসিজে রোহিঙ্গাদের একটি স্বতন্ত্র জাতিগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিয়েছেন, যাদের সঙ্গে মিয়ানমারের সম্পর্ক বহু প্রজন্মের। এই রায় রোহিঙ্গাদের দীর্ঘদিনের বঞ্চনা ও ইতিহাসের এক বড় স্বীকৃতি।

​আবেগঘন কণ্ঠে তিনি বলেন, "কোনো রায়ই স্বজন হারানোদের ফিরিয়ে আনতে বা সব ক্ষত সারিয়ে তুলতে পারবে না। তবে সত্যের এই স্বীকৃতিই ন্যায়বিচারের প্রকৃত সূচনা।" এই বিচারিক প্রক্রিয়ায় রোহিঙ্গাদের দীর্ঘদিনের তিক্ত অভিজ্ঞতা ও সাক্ষ্য প্রতিফলিত হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

সমাবেশে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেঝনিয়াক এবং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মিজানুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

​এদিকে, পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘের শীর্ষ পর্যায়ের এই প্রতিনিধির বক্তব্য শুনতে ক্যাম্পের ফুটবল মাঠে ২০ হাজারেরও বেশি রোহিঙ্গা সমবেত হন। বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা নিজেদের দুর্ভোগ, ন্যায়বিচার ও দ্রুত স্বদেশ প্রত্যাবাসনের দাবি বিশ্বদরবারে তুলে ধরার এই সুযোগকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন।
 

রিটেলেড নিউজ

গোপালগঞ্জে বিএনপি নেতাকে অপহরণ, ২ লাখ টাকায় মুক্তি

গোপালগঞ্জে বিএনপি নেতাকে অপহরণ, ২ লাখ টাকায় মুক্তি

অনলাইন ডেস্ক: : ঢাকা থেকে বাগেরহাটে ফেরার পথে গোপালগঞ্জে মারধর ও অপহরণের শিকার হয়েছে বাগেরহাট জেলা বিএনপির সদস্য...বিস্তারিত


মহেশখালীতে একের পর এক সড়ক দুর্ঘটনা: চলতি বছরে প্রাণহানি বেড়ে ১৪, আহত শতাধিক

মহেশখালীতে একের পর এক সড়ক দুর্ঘটনা: চলতি বছরে প্রাণহানি বেড়ে ১৪, আহত শতাধিক

মহেশখালী প্রতিনিধি: : ওয়াজেদুল হক মণি : কক্সবাজারের মহেশখালীতে একের পর এক সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় দ্বীপবাসীর মধà...বিস্তারিত


লামা-আলীকদম সড়কে বাসচাপায় মোটরসাইকেল আরোহী পুলিশ কনস্টেবল নিহত

লামা-আলীকদম সড়কে বাসচাপায় মোটরসাইকেল আরোহী পুলিশ কনস্টেবল নিহত

চকরিয়া প্রতিনিধি: : মোহাম্মদ নুরুদ্দোজা : লামা-আলীকদমে যাত্রীবাহী বাসের চাপায় মোটর সাইকেল আরোহী সাজু চক্রবর্তী (৩৫) নà¦...বিস্তারিত


স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জনবান্ধব ঈদগাঁও গড়তে চান চেয়ারম্যান প্রার্থী লায়েক ইবনে ফাজেল

স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জনবান্ধব ঈদগাঁও গড়তে চান চেয়ারম্যান প্রার্থী লায়েক ইবনে ফাজেল

নিজস্ব প্রতিবেদক : মিজবাহ উদ্দীন আরজু : কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্à¦...বিস্তারিত


ঈদগাঁও উপজেলা জামায়াতের আমির পুনর্নির্বাচিত মাওলানা ছলিম উল্লাহ জিহাদি

ঈদগাঁও উপজেলা জামায়াতের আমির পুনর্নির্বাচিত মাওলানা ছলিম উল্লাহ জিহাদি

ঈদগাঁও প্রতিনিধি : : ​মিছবাহ উদ্দিন : ​বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈদগাঁও উপজেলা শাখার ২০২৭-২৮ সেশনের আমির হিসেবে পুনর্নà...বিস্তারিত


৪ দিন ধরে যন্ত্রণায় কাতরাচ্ছিল হাতিটি, শরীরে ৮টি বুলেটের ক্ষত নিয়ে অবশেষে চিকিৎসা দিল বনবিভাগ 

৪ দিন ধরে যন্ত্রণায় কাতরাচ্ছিল হাতিটি, শরীরে ৮টি বুলেটের ক্ষত নিয়ে অবশেষে চিকিৎসা দিল বনবিভাগ 

টেকনাফ প্রতিনিধি : : মোঃ আরাফাত সানি : টানা ৩ দিন গহীন পাহাড়ে যন্ত্রণায় ছটফট করেছে বন্য হাতিটি। শরীরে ৮টি বুলেটের ক্ষà...বিস্তারিত



সর্বপঠিত খবর

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার: : মনছুর আলম মুন্না : কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের আস্তানায় যৌথ অভিযান চালাতে গিয়ে গোলà¦...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর