শিরোনাম
উখিয়া প্রতিনিধি | ০৬:১৫ পিএম, ২০২১-১২-০৪
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আজ শনিবার রবিন তেলটিয়া (২৭) নামে ক্ষুদ্র জাতিসত্তার এক যুবককে গ্রেপ্তার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। এ সময় তাঁর কাছে থেকে একটি বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবা জব্দ করা হয়েছে। রবিন টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের হরিখোলার গ্রামের বাসিন্দা। এপিবিএনের দাবি, গ্রেপ্তার যুবক একজন সন্ত্রাসী। তাঁর কাছ থেকে পিস্তল, ৪ রাউন্ড গুলি, ২ হাজার ২৭২টি ইয়াবা ও প্রায় ১৭০ গ্রাম গুঁড়া ইয়াবা উদ্ধার করা হয়েছে। আজ সকাল ১০টার দিকে উখিয়ার জামতলী রোহিঙ্গা ১৫ নম্বর ক্যাম্পের জি/৭ ব্লক থেকে রবিনকে গ্রেপ্তার করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন। কামরান হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এপিবিএনের সদস্যরা জানতে পারেন, রোহিঙ্গা ক্যাম্পের ভেতর ক্ষুদ্র জাতিসত্তার এক যুবক আগ্নেয়াস্ত্রসহ অবস্থান করছেন। আর উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ মঞ্জুর মোরশেদ জানান, ওই যুবকের বিরুদ্ধে মামলা রুজুর পর আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
টেকনাফ প্রতিনিধি : : সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠানোর সময় একটি ঝুঁকিপূর্ণ বোট থেকে ৭৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতের উদ্যোগে বিভিন্ন মাদক মামলার ৯৯ কোটি ৩১ লà¦...বিস্তারিত
আমাদের ডেস্ক : : দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে পণ্য পরিবহনের খরচও বেড়েছে...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারের টেকনাফ পাহাড়ি অঞ্চল অপহরণকারী ও ডাকাত দলের অভয়ারণ্য পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে। আ...বিস্তারিত
ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : রানওয়ে প্রস্তুত, আধুনিক টার্মিনালও প্রস্তুত। অবকাঠামোর বড় অংশের কাজ শেষ হলেও সামনে রয়েছে আরেক চ্à¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited