শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০৪:৫১ পিএম, ২০২২-০১-১৯
বাংলাদেশের জন্য নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিলেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। মঙ্গলবার (১৮ জানুয়ারি) তিনি ২০২২ সালের পাঁচ নম্বর আমিরি সিদ্ধান্ত জারি করে আলি মাহদি সাঈদ আল-কাহতানিকে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে ‘অসামান্য ও পূর্ণক্ষমতাপ্রাপ্ত’ পদে নিযুক্ত করেন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কিউএনএ’র বরাতে স্থানীয় সংবাদমাধ্যম দ্য পেনিনসুলা এ তথ্য নিশ্চিত করেছে। এদিন মরক্কোতেও নতুন রাষ্ট্রদূতের নিয়োগ দিয়েছে কাতার। দেশটিতে কাতারের নতুন রাষ্ট্রদূত হয়েছেন শেখ আবদুল্লাহ বিন থামের বিন মোহাম্মদ বিন থানি আল থানি।
২০২০ সালের চার নম্বর আমিরি সিদ্ধান্ত অনুসারে তাকে ‘পূর্ণক্ষমতা’ দিয়ে ওই পদে নিয়োগ দেওয়া হয়েছে। সিদ্ধান্ত দুটির বাস্তবায়ন ও প্রয়োগ এবং সেগুলো সরকারি গেজেট আকারে প্রকাশের নির্দেশ দিয়েছেন কাতারের আমির। বাংলাদেশে বর্তমানে কাতারের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন আহমেদ মোহাম্মদ নাসের আল-দেহাইমি। ২০১৫ সালের ২৪ নভেম্বর থেকে এ পদে রয়েছেন তিনি। বাংলাদেশের আগে তিনি বাহরাইন, লেবানন ও চীনের রাষ্ট্রদূত ছিলেন। কাতার সরকারের বিভিন্ন দপ্তরের দায়িত্বও সামলেছেন এ কর্মকর্তা। বাংলাদেশে কাতারের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাওয়া আলি মাহদি সাঈদ আল-কাহতানি বর্তমানে সেনেগাল দূতাবাসের দায়িত্বে রয়েছেন।
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতির সার্বিক অবস্থা মূল্যায়নে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : আফগানিস্তানের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, সঞ্চালন অবকাঠামো সম্প্রসারণ এবং জ্বালানি খাতে স্বà¦...বিস্তারিত
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় অবস্থিত চারটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন যুক্তরাজ্যের রাজ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : রোহিঙ্গা শরণার্থীদের জীবনযাত্রা, মানবিক সহায়তা ও নিরাপত্তা পরিস্থিতি দেখতে আগামীকাল মঙ্গলবার (১à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় শীত মৌসুমের প্রথম ঝড় ও ভারী বৃষ্টিতে ভয়াবহ মানবিক সংকটে পড়েছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। ম...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি: : মোহাম্মদ নুরুদ্দোজা : সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ বাংলাদেশি নিহত হয়েছেন। à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited