চট্টগ্রাম   শনিবার, ৩ অক্টোবর ২০২৬  

শিরোনাম

মিয়ানমার জান্তার বিরুদ্ধে ১১ জনকে নির্বিচারে হত্যার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক    |    ০১:০৩ পিএম, ২০২১-১২-০৯

মিয়ানমার জান্তার বিরুদ্ধে ১১ জনকে নির্বিচারে হত্যার অভিযোগ

মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলের সাগাইংয়ের একটি গ্রামে ১১ জনকে গুলি করে ও পুড়িয়ে হত্যাকাণ্ড চালানোর অভিযোগ উঠেছে দেশটির জান্তা সরকারের বিরুদ্ধে। মিয়ানমার সেনা সদস্যরা সেখানকার লোকজনকে গুলি করে ও তারপর পুড়িয়ে মারা চেষ্টা চালায়, এমন অভিযোগ করেন স্থানীয়রা। তাদের মধ্যে কেউ কেউ এখনও বেঁচে আছেন। স্থানীয় সময় মঙ্গলবার (৭ ডিসেম্বর) এ ঘটনা ঘটে। গ্রামবাসীরা রেডিও ফ্রি এশিয়াকে জানায়, নিহতরা ছিল খামারের শ্রমিক। যদিও একটি সংবাদ প্রতিবেদনে নিহতদের নাম দেওয়া হয়েছে। বলা হয়েছে যে বেশিরভাগই জান্তার বিরুদ্ধে লড়াই করা স্থানীয় পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ) মিলিশিয়ার সদস্য। ওই ঘটনার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে মিয়ানমার নাউসহ বেশ কিছু গণমাধ্যম। তবে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বিষয়টি এখনও নিশ্চিত করতে পারেনি ভিডিও ফুটেজগুলো কতটা সত্য। গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারের সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর ওই এলাকায় জান্তা সরকারবিরোধী একটি মিলিশিয়া বাহিনী গড়ে তোলা হয়েছিল। এই বাহিনীর সঙ্গে নিরাপত্তা বাহিনীর এখনও সংঘর্ষের ঘটনা ঘটে। এ হামলার বিষয়ে জানতে জান্তা সরকারের এক মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোনকল ধরেননি, বলে জানিয়েছে রয়টার্স। ওই এলাকায় কাজ করেন এমন এক স্বেচ্ছাসেবী ত্রাণকর্মী নাম প্রকাশ না করার শর্তে বলেন, মঙ্গলবার মিয়ানমার সেনারা দন তাও গ্রামে প্রবেশ করেন। এরপর ১১টার দিকে হামলা চালানো হয়। তিনি বলেন, সেনারা যাকে সামনে পেয়েছেন, তাকেই হত্যা করেছেন। তবে তিনি নিশ্চিত করতে পারেননি, নিহতরা মিলিশিয়া সদস্য, নাকি সাধারণ মানুষ। এ ঘটনার একদিন আগে মিয়ানমারের ক্ষমতাচ্যুত বেসামরিক সরকারের নেত্রী অং সান সু চির সাজা কমিয়ে তার বিরুদ্ধে একটি মামলার রায়ে তাকে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়। তার বিরুদ্ধে ১১টি অভিযোগ দায়ের করা হয়েছে। এসব মামলা আদালতে বিচারাধীন। সোমবার (৬ ডিসেম্বর) তার প্রথম মামলার রায় ঘোষণা করা হয়। তার বিরুদ্ধে আনা সব মামলায় দোষী সাব্যস্ত হলে সু চিকে হয়তো যাবজ্জীবন কারাভোগ করতে হতে পারে।

রিটেলেড নিউজ

মন্দিরে আধিপত্য বিস্তার নিয়ে সনাতনীদের ওপর ইসকনপন্থীদের হামলা, আহত ৯

মন্দিরে আধিপত্য বিস্তার নিয়ে সনাতনীদের ওপর ইসকনপন্থীদের হামলা, আহত ৯

অনলাইন ডেস্ক: : ঠাকুরগাঁওয়ে মন্দিরে সনাতনী হিন্দুদের ওপর ইসকনপন্থী হিন্দুদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন à...বিস্তারিত


ফিলিস্তিনে ৩ বছরে ২৬৩ জন সাংবাদিককে শহীদ করেছে সন্ত্রাসী ইসরায়েল  

ফিলিস্তিনে ৩ বছরে ২৬৩ জন সাংবাদিককে শহীদ করেছে সন্ত্রাসী ইসরায়েল  

অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত


জাইমা রহমান জাতিসংঘে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন: মাহ্দী আমিন

জাইমা রহমান জাতিসংঘে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন: মাহ্দী আমিন

অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক...বিস্তারিত


ইসরায়েলে মহাসম্মেলন কাদিয়ানীদের আসল রূপ প্রকাশিত হয়েছে: মাওলানা মুহিউদ্দীন রাব্বানী

ইসরায়েলে মহাসম্মেলন কাদিয়ানীদের আসল রূপ প্রকাশিত হয়েছে: মাওলানা মুহিউদ্দীন রাব্বানী

অনলাইন ডেস্ক: : সম্প্রতি ইসরায়েলের হাইফা শহরের আয়োজিত কাদিয়ানী সম্প্রদায়ের মহাসম্মেলন এবং এতে ইহুদিদের ব্যা...বিস্তারিত


সৌদি আরবে বাংলাদেশি নিখোঁজ, সন্ধান চায় পরিবার

সৌদি আরবে বাংলাদেশি নিখোঁজ, সন্ধান চায় পরিবার

ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত


দুই দশক পর ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী

দুই দশক পর ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী

অনলাইন ডেস্ক: : ২০২৪ সালে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সময় মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেà¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় à...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর