চট্টগ্রাম   রবিবার, ৪ অক্টোবর ২০২৬  

শিরোনাম

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সপ্তাহব্যাপী বিমান বাহিনীর মহড়া শুরু

ঢাকা অফিস ::    |    ১১:১১ এএম, ২০২২-০৩-০১

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সপ্তাহব্যাপী বিমান বাহিনীর মহড়া শুরু

যুক্তরাষ্ট্রের ৩৬তম এক্সপিডিশনারি এয়ারলিফ্ট স্কোয়াড্রনে (ইএএস) নিয়োজিত মার্কিন বিমান বাহিনীর সদস্য এবং বাংলাদেশ বিমান বাহিনী (বিএএফ) সদস্যদের অংশগ্রহনে এক্সারসাইজ সাউথ ২০২২ শুরু হয়েছে।  
আজ মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এক্সারসাইজ কোপ সাউথ হচ্ছে একটি দ্বি-বার্ষিক প্যাসিফিক এয়ার ফোর্সেস-স্পনসরড দ্বিপক্ষীয় কৌশলগত এয়ারলিফট অনুশীলন যা মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ বাহিনীকে অংশীদারিত্ব জোরদার করতে এবং আন্তঃকার্যক্ষমতা বৃদ্ধির জন্য একসঙ্গে প্রশিক্ষণের সুযোগ প্রদান করে।

মার্কিন বিমান বাহিনীর ৭০ জনের বেশি সদস্য, মার্কিন মহাকাশ বাহিনী একজন কর্মকর্তা এবং বাংলাদেশ বিমান বাহিনীর প্রায় ৩০০ জন সদস্য সপ্তাহব্যাপী মহড়ায় সর্বোত্তম অনুশীলন এবং সম্মিলিত প্রশিক্ষণে অংশ নিবে।
গত ১৯ ফেব্রুয়ারি এক অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খান মার্কিন বিমান বাহিনী এবং বিএএফ অংশীদারিত্বের ওপর গুরুত্ব আরোপ করেন।
তিনি বলেন, এ মহড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ যার মাধ্যমে বিগত বছরগুলোতে বাংলাদেশের সশস্ত্র বাহিনী অনেক পেশাগত দক্ষতা অর্জন করেছে। খান বলেন, বিগত ২৭ বছর ধরে এই মহড়ার মাধ্যমে বিমান বাহিনী দুটির মধ্যে আন্তঃ পরিচালন দক্ষতা গড়ে তোলার মাধ্যমে বাংলাদেশ সশস্ত্র বাহিনী, বিশেষ করে বাংলাদেশ বিমান বাহিনী লাভবান হয়েছে।

৩৬তম ইএএস কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল কিরা কফি বলেন, মানবিক সহায়তা ও দুর্যোগ ত্রাণ প্রদানের ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব রয়েছে।
তিনি বলেন, আমরা মূল্যবান কৌশলগত এয়ারলিফ্ট প্রশিক্ষণ পরিচালনা করার এবং একে অপরের কাছ থেকে শেখার জন্য অপেক্ষায় রয়েছি যাতে আমরা নিজেরা আরও ভালো করতে পারি এবং একই সাথে আমরা একসঙ্গে আরও ভালো করতে পারি। এক্সারসাইজ কোপ সাউথ ২০২২ এর উদ্দেশ্য হলো অংশগ্রহণকারীদের কাজগুলো অনুশীলন করা, দক্ষতার মূল্যায়ন করা এবং ভবিষ্যতের প্রশিক্ষণ এবং অন্যান্য কর্মগুলো চিহ্নিত করা, যা মার্কিন ও বাংলাদেশ বাহিনীর মধ্যে অংশীদারিত্বের সক্ষমতা বৃদ্ধি করবে।

রিটেলেড নিউজ

পাক-ভারত সীমান্তে বিএসএফের গুলিতে দুই পাকিস্তানি বেসামরিক মুসলিম নিহত

পাক-ভারত সীমান্তে বিএসএফের গুলিতে দুই পাকিস্তানি বেসামরিক মুসলিম নিহত

অনলাইন ডেস্ক: : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কাসুরে অবস্থিত পাক-ভারত সীমান্তের কাছে বেসামরিক মুসলিম নাগরিকদের à¦...বিস্তারিত

মন্দিরে আধিপত্য বিস্তার নিয়ে সনাতনীদের ওপর ইসকনপন্থীদের হামলা, আহত ৯

মন্দিরে আধিপত্য বিস্তার নিয়ে সনাতনীদের ওপর ইসকনপন্থীদের হামলা, আহত ৯

অনলাইন ডেস্ক: : ঠাকুরগাঁওয়ে মন্দিরে সনাতনী হিন্দুদের ওপর ইসকনপন্থী হিন্দুদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন à...বিস্তারিত

ফিলিস্তিনে ৩ বছরে ২৬৩ জন সাংবাদিককে শহীদ করেছে সন্ত্রাসী ইসরায়েল  

ফিলিস্তিনে ৩ বছরে ২৬৩ জন সাংবাদিককে শহীদ করেছে সন্ত্রাসী ইসরায়েল  

অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত

জাইমা রহমান জাতিসংঘে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন: মাহ্দী আমিন

জাইমা রহমান জাতিসংঘে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন: মাহ্দী আমিন

অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক...বিস্তারিত

ইসরায়েলে মহাসম্মেলন কাদিয়ানীদের আসল রূপ প্রকাশিত হয়েছে: মাওলানা মুহিউদ্দীন রাব্বানী

ইসরায়েলে মহাসম্মেলন কাদিয়ানীদের আসল রূপ প্রকাশিত হয়েছে: মাওলানা মুহিউদ্দীন রাব্বানী

অনলাইন ডেস্ক: : সম্প্রতি ইসরায়েলের হাইফা শহরের আয়োজিত কাদিয়ানী সম্প্রদায়ের মহাসম্মেলন এবং এতে ইহুদিদের ব্যা...বিস্তারিত

সৌদি আরবে বাংলাদেশি নিখোঁজ, সন্ধান চায় পরিবার

সৌদি আরবে বাংলাদেশি নিখোঁজ, সন্ধান চায় পরিবার

ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত

সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় à...বিস্তারিত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত

সর্বশেষ খবর