চট্টগ্রাম   মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬  

শিরোনাম

তিন্দুর পাহাড়ি সড়কে মর্মান্তিক পরিণতি: খাদে ল্যান্ডক্রুজার, প্রাণ গেল ২ পর্যটকের

স্টাফ রিপোর্টার:

আমাদের ডেস্ক :    |    ০৯:১৯ পিএম, ২০২৬-১০-০৫

তিন্দুর পাহাড়ি সড়কে মর্মান্তিক পরিণতি: খাদে ল্যান্ডক্রুজার, প্রাণ গেল ২ পর্যটকের

ভ্রমণের আনন্দ মুহূর্তেই পরিণত হলো বিষাদে। বান্দরবানের থানচি উপজেলার পর্যটনকেন্দ্র তিন্দু মুখ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটকবাহী একটি ল্যান্ডক্রুজার গভীর খাদে পড়ে দুই পর্যটক নিহত ও পাঁচজন গুরুতর আহত হয়েছেন। 

সোমবার (৫ অক্টোবর) বিকেলে তিন্দু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মো. জিয়াবুল (৩৫) ও মোহাম্মদ জসিম উদ্দিন ওরফে পালিশ (৩৭)। জিয়াবুল চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত শামসু মিয়ার ছেলে এবং জসিম উদ্দিন একই এলাকার মোজাহের হোসেনের ছেলে।

দুর্ঘটনায় আহত পাঁচজন হলেন শীষ মো. রাসেল (৩৮), লিটন সিকদার (৩৭), লিটন (৪০), কাদের হোসেন খলিফা কাদির (৪১) ও শাহজালাল হোসেন (৩৫)। তাঁরা সবাই চকরিয়ার খুটাখালী এলাকার বাসিন্দা। তিন্দু অভিমুখে যাত্রা, পথেই দুর্ঘটনা স্থানীয় সূত্র জানায়, সোমবার সকালে চকরিয়ার খুটাখালী এলাকা থেকে পর্যটকদের দলটি আলীকদম হয়ে তিন্দুর উদ্দেশ্যে রওনা দেন। তিন্দু মুখ থেকে বাঘেরমুখ পর্যন্ত ঘোরার পরিকল্পনা ছিল তাঁদের। তিন্দু মুখ এলাকায় পৌঁছানোর পর হঠাৎ ল্যান্ডক্রুজারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় এবং পাঁচজন গুরুতর আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেনের নির্দেশে তিন্দু মুখ ক্যাম্পের বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয়দের সহযোগিতায় শুরু হয় উদ্ধার অভিযান।
পরে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়। আহতদের প্রথমে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার ও চকরিয়ায় পাঠানো হয়েছে।

৩৮ বিজিবির উপ-পরিচালক মেজর মো. জাকির হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে বিজিবির পক্ষ থেকে সার্বিক তদারকি করা হচ্ছে। তিনি জানান, দুর্ঘটনার সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক প্রক্রিয়া চলমান রয়েছে।

রিটেলেড নিউজ

সমুদ্রপথে মালয়েশিয়াগামী বোট থেকে ৭৬ জন উদ্ধার, আটক ১১ মানবপাচারকারী

সমুদ্রপথে মালয়েশিয়াগামী বোট থেকে ৭৬ জন উদ্ধার, আটক ১১ মানবপাচারকারী

টেকনাফ প্রতিনিধি : : সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠানোর সময় একটি ঝুঁকিপূর্ণ বোট থেকে ৭৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেà...বিস্তারিত

তেলের দামের প্রভাব টেকনাফ বন্দরে

তেলের দামের প্রভাব টেকনাফ বন্দরে

আমাদের ডেস্ক : : দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে পণ্য পরিবহনের খরচও বেড়েছে...বিস্তারিত

সৌদি আরবে বাংলাদেশি নিখোঁজ, সন্ধান চায় পরিবার

সৌদি আরবে বাংলাদেশি নিখোঁজ, সন্ধান চায় পরিবার

ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত

সাংবাদিক সেলিমের ওপর সন্ত্রাসী হামলা: নেপথ্যে সেই ‘সিআইপি মুজিব’ ও তার অনুসারীরা

সাংবাদিক সেলিমের ওপর সন্ত্রাসী হামলা: নেপথ্যে সেই ‘সিআইপি মুজিব’ ও তার অনুসারীরা

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে পেশাগত দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে ‘দৈনিক আমাদের চট্টগ্রাম’-এর সহ-সম্পাদক ও স...বিস্তারিত

জ্বালানি সংকটে মায়ানমারে পাচার হচ্ছে তেল, প্রশাসনের অভিযানেও থামছে না অনুমোদনহীন তেল বিক্রি, বৈধ পাম্পের দাবিতে জেলেরা

জ্বালানি সংকটে মায়ানমারে পাচার হচ্ছে তেল, প্রশাসনের অভিযানেও থামছে না অনুমোদনহীন তেল বিক্রি, বৈধ পাম্পের দাবিতে জেলেরা

আমাদের ডেস্ক : : কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা-ঘটিভাঙ্গা এলাকায় জ্বালানি তেল বিক্রà...বিস্তারিত

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস

ইমরান নূর: কোঅর্ডিনেটর : চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে মাওলানা এমদà¦...বিস্তারিত

সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় à...বিস্তারিত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত

সর্বশেষ খবর