চট্টগ্রাম   বুধবার, ১৮ নভেম্বর ২০২৬  

শিরোনাম

মঈন-ম্যাজিকে সমতায় ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক    |    ০১:০৫ পিএম, ২০২২-০১-৩০

মঈন-ম্যাজিকে সমতায় ইংল্যান্ড

ব্যাটে বলে রীতিমত জাদু দেখালেন মঈন আলি। তাতেই ইংল্যান্ড পেলো দুর্দান্ত এক জয়। ব্রিজটাউনে ওয়েস্ট ইন্ডিজকে ৩৪ রানে হারিয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতায় ফিরেছে সফরকারিরা। টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ১৪ ওভার পর্যন্ত সিদ্ধান্তটা ঠিকই মনে হচ্ছিল। ৩ উইকেটে ইংলিশদের রান ছিল ১০৯। এমনকি ১৭ ওভার শেষে ছিল ১৩৪। মনে হচ্ছিল, পুঁজিটা বড়জোর ১৬০-১৭০ হবে। এমন সময়ে হঠাৎ দানবীয় চেহারায় হাজির মঈন। ১৮তম ওভারে জেসন হোল্ডারকে হাঁকান চার ছক্কা। ২৩ বলে ফিফটি তুলে নেওয়া মঈন পরের ওভারেও ছক্কা মারেন দুটি। শেষ ওভারের প্রথম বলে হোল্ডারের শিকার হওয়ার আগে ২৮ বলে এক চার আর ৭ ছক্কায় ৬৩ রানের বিধ্বংসী এক ইনিংস খেলে দেন ইংলিশ অলরাউন্ডার।

এছাড়া জেসন রয় ৪২ বলে ৫২ আর জেমস ভিন্স ২৬ বলে করেন ৩৪ রান। শেষদিকে ৪ বলে ২ ছক্কায় স্যাম বিলিংসের ১৩ রানের ক্যামিওতে ৬ উইকেটে ১৯৩ রানের পাহাড় গড়ে ইংল্যান্ড। হোল্ডার ৩ উইকেট পেলেও ৪ ওভারে খরচ করেন ৪৪ রান। ১৯৪ রানের লক্ষে খেলতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ভালো শুরু করে। কাইল মায়ার্স আর ব্রেন্ডন কিং ৪৪ বলে গড়েন ৬৪ রানের জুটি। কিন্তু মায়ার্স (২৩ বলে ৪০) মঈন আলির শিকার হলেই খেই হারিয়ে ফেলে ক্যারিবীয়রা। এক ওভার পর মঈনের দ্বিতীয় শিকার হয়ে ব্রেন্ডন কিং সাজঘরে ফেরেন ২৭ বলে ২৬ করে। এরপর আর পেরে উঠেনি স্বাগতিকরা। পরের ব্যাটারদের মধ্যে নিকোলাস পুরান ১৬ বলে ২২ আর হোল্ডার ২৪ বলে করেন ৩৬ রান। কিন্তু ওত বড় রান তাড়ায় এমন ইনিংসগুলো কাজে আসেনি। ৫ উইকেটে ১৫৯ রানে থামে ওয়েস্ট ইন্ডিজ। দারুণ ব্যাটিংয়ের পর ২৮ রানে গুরুত্বপূর্ণ দুটি উইকেট শিকার করে ম্যাচসেরা হন মঈন আলি।

রিটেলেড নিউজ

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

চকরিয়া প্রতিনিধি: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত


আতলেতিকোকে হারিয়ে এগিয়ে গেল রিয়াল, আর্সেনালের বিশাল জয়

আতলেতিকোকে হারিয়ে এগিয়ে গেল রিয়াল, আর্সেনালের বিশাল জয়

স্পোর্টস ডেস্ক : শুরুর গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু প্রথমার্ধেই আলভারেজের গোলে সমতায় ফেরে আতলেতিকো মà...বিস্তারিত


বিসিবির কাছে চার মাসের বেতন বকেয়া সাকিবের!

বিসিবির কাছে চার মাসের বেতন বকেয়া সাকিবের!

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বৃদ্ধির ঘোষণা দিয়েছে । তবে জাত...বিস্তারিত


চমক দেখিয়ে পাওয়া জয়কে ‘বোনাস’ বলছেন সেরেনা

চমক দেখিয়ে পাওয়া জয়কে ‘বোনাস’ বলছেন সেরেনা

স্পোর্টস ডেস্ক : নারী ওপেন টেনিসের জীবন্ত কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। তার নামের পাশে রয়েছে রেকর্ড ২৩টি গ্র্যান্ড স...বিস্তারিত


 প্রতিশোধ নিয়ে বিশ্বকাপ জিতলো স্পেন

 প্রতিশোধ নিয়ে বিশ্বকাপ জিতলো স্পেন

স্পোর্টস ডেস্ক : জাপানের সামনে সুযোগ ছিল টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতার। অন্যদিকে প্রতিশোধের মিশনে নেমেছিà¦...বিস্তারিত


একাদশের ১১ জনকেই ম্যাচ উইনার বললেন আফ্রিদি

একাদশের ১১ জনকেই ম্যাচ উইনার বললেন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক : ডান-হাঁটুর লিগামেন্ট ইনজুরির কারনে আসন্ন এশিয়া কাপের ১৫তম আসরে খেলতে পারবেন না পাকিস্তানের বোলিং...বিস্তারিত



সর্বপঠিত খবর

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার: : মনছুর আলম মুন্না : কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের আস্তানায় যৌথ অভিযান চালাতে গিয়ে গোলà¦...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর