চট্টগ্রাম   রবিবার, ৪ অক্টোবর ২০২৬  

শিরোনাম

রাঙামাটির জুরাছড়ি দুর্গম এলাকায় বাঘ সদৃশ বন্যপ্রাণির আক্রমণে এক ব্যক্তি গুরুতর আহত

আমাদের ডেস্ক :    |    ০১:৫৭ পিএম, ২০২৫-০৩-০৫

রাঙামাটির জুরাছড়ি দুর্গম এলাকায় বাঘ সদৃশ বন্যপ্রাণির আক্রমণে এক ব্যক্তি গুরুতর আহত

রাঙামাটির জুরাছড়ি উপজেলার দুর্গম এলাকায় বাঘ সদৃশ বন্যপ্রাণির আক্রমণে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। সোমবার (৩ মার্চ) ভোর ৪টার দিকে জুরাছড়ি উপজেলার দুর্গম ৩ নম্বর মৈদং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মৌন আদাম এলাকায় এ ঘটনা ঘটেছে।
৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান সাধনা নন্দ চাকমা বলেন, 'তবে ঘটনা জানাজানি হয় মঙ্গলবার রাতে।'
জানা গেছে, বন্যপ্রাণির আক্রমণে আহত ব্যক্তির নাম রাঙা চোগা চাকমা (৩৫)। তিনি মৌন আদাম এলাকার মঙ্গল চন্দ্র চাকমার ছেলে। 
মৌন আদামের বাসিন্দা শান্তি কুমার চাকমা বলেন, 'সোমবার ভোর ৪টার দিকে রাঙা চোগা নিজের মুরগিঘর মেরামতের জন্য বাড়ির পাশে জঙ্গল থেকে গাছ সংগ্রহ করতে যায়। এ সময় সে বাঘের (বাঘ সদৃশ প্রাণি) মুখোমুখি হয়। বাঘ তার ওপর ঝাঁপিয়ে পড়লে তার মুখের বাম পাশের একটি অংশ ছিঁড়ে যায়। সেই সঙ্গে বাম কান ও চেখের একটা অংশ এবং হাতের তালু ছিঁড়ে যায়। এছাড়া শরীরের বেশ কয়েকটি স্থানে জখম হয়ে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তবে বাঘ কামড় দিতে পারেনি!'
তিনি জানান, এলাকাটি খুব দুর্গম হওয়ায় এখানে যাতায়াত ব্যবস্থা খুব নাজুক। হাঁটা ছাড়া কোনো বিকল্প নেই। কোনো চিকিৎসার ব্যবস্থা নেই। তাকে উদ্ধার করে গ্রাম থেকে ২ ঘণ্টা হেঁটে কাঁধে করে ফকিরাছড়া গ্রামে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানে এক স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে চিকিৎসা নিচ্ছেন। ক্ষত স্থানগুলোতে বহু সেলাই করতে হয়েছে। তবে অবস্থা খুব গুরুতর।
বন্যপ্রাণিটি বাঘ বা রয়েল বেঙ্গল টাইগার কিনা জানতে চাইলে তিনি বলেন, 'আহত রাঙা চোগা নিজেই বাঘটিকে দেখেছে বলেছে। আর আমিও ঘটনাস্থলে গিয়ে কয়েকটা বাঘের পায়ের ছাপ দেখতে পেয়েছি।'
৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান সাধনা নন্দ চাকমা বলেন, 'সোমবার ভোরে গাছ সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণে রাঙা চোগা নামে স্থানীয় একজন গুরুতর আহত হয়েছে। তার মুখ, কান, চোখ এবং হাতসহ শরীরের বেশ কিছু অংশ ছিঁড়ে গেছে।'
সুন্দরবনে বেঙ্গল টাইগার গণনা কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) বন ও পরিবেশবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. সুপ্রিয় চাকমা বলেন, 'বন্যপ্রাণির আক্রমণে আহত ব্যক্তি সুস্থ হলে উনার ইন্টারভিউ নিলে জানা যাবে কী ছিল। তবে ইন্ডিয়ান লেপার্ডও হতে পারে।'
এদিকে, রাঙামাটির উপ-বনসংরক্ষক মো. রেজাউল করিম চৌধুরী বলেন, 'আক্রান্ত ব্যক্তিকে যেভাবে জখম করেছে এতে বোঝাই যাচ্ছে প্রাণিটি বড় ছিল। তবে প্রাণির শরীর ডোরাকাটা নাকি ছাপ ছাপ ছিল, পায়ের ছাপ দেখতে পারলে বোঝা যেতো। আমরা ধারণা করছি, এটি লেপার্ড হতে পারে।'

রিটেলেড নিউজ

বান্দরবানে প্রযুক্তি নির্ভর সুপেয় পানিতে দূর্গম পাহাড়ে লক্ষাধিক মানুষের স্বস্তি 

বান্দরবানে প্রযুক্তি নির্ভর সুপেয় পানিতে দূর্গম পাহাড়ে লক্ষাধিক মানুষের স্বস্তি 

অনলাইন ডেস্ক: : বান্দরবানের দূর্গম পাহাড়ে  প্রযুক্তিনির্ভর সুপেয় পানিতে  স্বস্তি ফিরেছে লক্ষাধিক মানুষের। এà...বিস্তারিত

আপনার এলাকার কোনো সংবাদ, সমস্যা, সম্ভাবনা, মানবিক গল্প, বিশেষ ফিচার কিংবা প্রয়োজনীয় তথ্য থাকলে তা আমাদের কাছে পাঠাতে পারেন। একই সঙ্গে ব্যবসা ও প্রতিষ্ঠানের প্রচার-প্রচারণার জন্য বিজ্ঞাপন দিতে পারেন।

নিজস্ব প্রতিবেদক : আপনার এলাকার কোনো সংবাদ, সমস্যা, সম্ভাবনা, মানবিক গল্প, বিশেষ ফিচার কিংবা প্রয়োজনীয় তথ্য থাকলে তা আà...বিস্তারিত

চকরিয়ায় বাস ও জিপের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

চকরিয়ায় বাস ও জিপের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

অনলাইন ডেস্ক: : ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে এবং ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানà...বিস্তারিত

পার্বত্য চট্টগ্রামে শান্তি ফেরাতে এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশনের ৯ দাবি

পার্বত্য চট্টগ্রামে শান্তি ফেরাতে এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশনের ৯ দাবি

অনলাইন ডেস্ক: : পার্বত্য চট্টগ্রামের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। রাঙামাটি, খাগড়াছড়ি ও বানà...বিস্তারিত

খাগড়াছড়িতে পাহাড়ি দুই সংগঠনের গোলাগুলি, প্রাণ গেল নারীর

খাগড়াছড়িতে পাহাড়ি দুই সংগঠনের গোলাগুলি, প্রাণ গেল নারীর

আমাদের ডেস্ক : : খাগড়াছড়িতে গুলিবিদ্ধ হয়ে রূপসী চাকমা (২৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার সকালে দুর্গম  দক্ষিà...বিস্তারিত

সাজেকে ফায়ার স্টেশন ও হাসপাতাল নির্মাণের পরিকল্পনা চলছে

সাজেকে ফায়ার স্টেশন ও হাসপাতাল নির্মাণের পরিকল্পনা চলছে

আমাদের ডেস্ক : : বাংলাদেশের দার্জিলিং খ্যাত মেঘ-পাহাড়ের রাজ্য সাজেক ভ্যালিতে অগ্নিকাণ্ড পরবর্তী পুনর্গঠন ও আইনশà§...বিস্তারিত

সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় à...বিস্তারিত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত

সর্বশেষ খবর