শিরোনাম
ঢাকা অফিস :: | ০৬:৫৮ পিএম, ২০২২-০৬-০৮
দখলমুক্ত করে এ মাসেই আদি বুড়িগঙ্গা চ্যানেলের খননকাজ পুনরায় শুরু করার প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। বুধবার (৮ জুন) দুপুরে নগরীর কালুনগরস্থ কোম্পানীঘাট স্লুইসগেট পরিদর্শন শেষে মেয়র তাপস এ আশাবাদ ব্যক্ত করেন। ডিএসসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ফজলে নূর তাপস বলেন, ‘আদি বুড়িগঙ্গা পুনর্খনন কার্যক্রমের দরপত্র সম্পন্নের প্রক্রিয়ায় রয়েছে। আশা করছি, এ মাসের মধ্যেই এটার শুভ উদ্বোধন করতে পারবো। এখানে যত রকম দখল রয়েছে, বড় কারখানা বলেন কিংবা ব্যক্তিগত দখল বলেন, সব দখলমুক্ত করে আমরা পুরো আদি বুড়িগঙ্গা চ্যানেলের সীমানা নির্ধারণ করে পুনর্খননের কাজ শুরু করবো।’
ডিএসসিসি মেয়র বলেন, ‘আমরা এ পর্যন্ত প্রায় সাড়ে ছয় একর জমি অবমুক্ত করেছি। খালের মুখ যেখানে ১০০ ফুট ছিল, সেগুলো দখল করে তা আট ফুট পর্যন্ত কমিয়ে আনা হয়েছিল। সেগুলো দখলমুক্ত করেছি। অবৈধভাবে নির্মিত ১০তলা ভবনও ভেঙে ফেলেছি। যখন আমরা শুরু করবো, এখানেও বাধাপ্রাপ্ত হওয়ার কোনো কারণ থাকবে না। পুরোটাই দখলমুক্ত করে পূর্ণাঙ্গরূপে আদি বুড়িগঙ্গাকে আগের অবস্থানে নিয়ে আসবো, নান্দনিক পরিবেশ সৃষ্টি করবো।’
আগামী বর্ষা মৌসুমকে সামনে রেখে স্লুইসগেটগুলো সংস্কার করা হচ্ছে জানিয়ে মেয়র তাপস বলেন, ‘আনুষ্ঠানিকভাবে হস্তান্তর প্রক্রিয়া বাকি আছে। তবে বর্ষা মৌসুম তো থেমে থাকবে না। আপনারা জানেন যে, সরকারি আনুষ্ঠানিক প্রক্রিয়ায় একটু বিলম্ব হয়। কিন্তু সিদ্ধান্ত যেহেতু হয়েছে, এ স্লুইচগেটগুলো আমাদেরকে হস্তান্তর করা হবে।’
মহানগরীর নাসিরাবাদে অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্রের উদ্বোধনের পর ফজলে নূর শেখ তাপস বলেন, ‘আজকে এ উদ্বোধনের মাধ্যমে ৫৩টি বর্জ্য স্থানান্তর কেন্দ্র নির্মাণকাজ সম্পন্ন করলাম। এ বছরের মধ্যেই বাকিগুলো সম্পন্ন করতে পারবো বলে আশাবাদী।’
এসময় অন্যদের মধ্যে ঢাকা-৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী, দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর সিতওয়াত নাঈম, প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ, সচিব আকরামুজ্জামান, ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবির, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. খায়রুল বাকের, সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
টেকনাফ প্রতিনিধি : : সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠানোর সময় একটি ঝুঁকিপূর্ণ বোট থেকে ৭৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতের উদ্যোগে বিভিন্ন মাদক মামলার ৯৯ কোটি ৩১ লà¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ঠাকুরগাঁওয়ে মন্দিরে সনাতনী হিন্দুদের ওপর ইসকনপন্থী হিন্দুদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হা...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজীপুরের শ্রীপুরে এক কলেজছাত্রীকে অস্ত্রের মুখে অপহরণের করেছে এক ছাত্রদল নেতা। অভিযুক্ত ব্যক্à¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited