শিরোনাম
স্পোর্টস ডেস্ক | ০২:৫২ পিএম, ২০২২-০৩-১২
প্রথম দুই ম্যাচে শক্তিশালী নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে জয়। নারীদের ওয়ানডে বিশ্বকাপে রীতিমতো উড়ন্ত সূচনা করে ওয়েস্ট ইন্ডিজ। উড়তে থাকা ক্যারিবীয়দের এবার মাটিতে নামালো ভারত। আগের ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারা ভারতের মেয়েরা এবার রীতিমত উড়িয়ে দিলো ওয়েস্ট ইন্ডিজকে। হ্যামিল্টনে ১৫৫ রানের বিশাল জয়ে রানরেটটাও বাড়িয়ে নিয়েছে মিথালি রাজের দল, উঠে গেছে পয়েন্ট তালিকার এক নম্বরে।
সেডন পার্কে টস জিতে ব্যাট করতে নেমে স্মৃতি মান্ধানা ও হারমানপ্রিত কাউরের সেঞ্চুরিতে ৮ উইকেটে ৩১৭ রানের বড় সংগ্রহ দাঁড় করায় ভারত। ৭৮ রানে ৩ উইকেট হারানোর পর স্মৃতি আর হারমানপ্রিত চতুর্থ উইকেটে গড়েন ১৮৪ রানের জুটি। মান্ধানা ১১৯ বলে ১৩ বাউন্ডারি আর ২ ছক্কায় ১২৩ আর হারমানপ্রিত ১০৭ বলে ১০ চার আর ২ ছক্কায় খেলেন ১০৯ রানের চোখ ধাঁধানো দুটি ইনিংস।
জবাবে দিয়েন্দ্রো ডটিন (৬২) আর হেইলি ম্যাথিউজের (৪৩) ঝড়ো ওপেনিং জুটিতে ১২.১ ওভারেই ১০০ তুলে নিলেও পরে হঠাৎ ধস নামে ক্যারিবীয়দের।
পরের ব্যাটাররা কেউই দাঁড়াতেই পারেননি। ইনিংসের ৫৭ বল বাকি থাকতে ১৬২ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।
ভারতের স্নেহ রানা ২২ রানে ৩টি আর মেঘনা সিং ২৭ রানের বিনিময়ে নেন ২টি উইকেট।
চকরিয়া প্রতিনিধি: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : শুরুর গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু প্রথমার্ধেই আলভারেজের গোলে সমতায় ফেরে আতলেতিকো মà...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বৃদ্ধির ঘোষণা দিয়েছে । তবে জাত...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : নারী ওপেন টেনিসের জীবন্ত কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। তার নামের পাশে রয়েছে রেকর্ড ২৩টি গ্র্যান্ড স...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : জাপানের সামনে সুযোগ ছিল টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতার। অন্যদিকে প্রতিশোধের মিশনে নেমেছিà¦...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : ডান-হাঁটুর লিগামেন্ট ইনজুরির কারনে আসন্ন এশিয়া কাপের ১৫তম আসরে খেলতে পারবেন না পাকিস্তানের বোলিং...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited