শিরোনাম
স্পোর্টস ডেস্ক | ০১:২৫ পিএম, ২০২২-০৬-১১
অস্ট্রেলিয়ার কাছে টি-টোয়েন্টি সিরিজ হারার পর ওয়ানডের লড়াইয়ে নামার আগে অভিজ্ঞ ও পরীক্ষিত তারকাদের দলে ফিরিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। পাশাপাশি তরুণ প্রতিভাবান ক্রিকেটারদেরও নেওয়া হয়েছে ২১ জনের এই স্কোয়াডে।
দাসুন শানাকার নেতৃত্বাধীন দলে ফেরানো হয়েছে ধনঞ্জয় ডি সিলভা, ভানুকা রাজাপাকশে, নিরোশান ডিকভেলা, ভানিন্দু হাসারাঙ্গা, লাহিরু মাদুশঙ্কা ও আসিথা ফার্নান্দোকে। এছাড়া অনভিষিক্তদের মধ্যে রয়েছেন তরুণ অলরাউন্ডার দুনিথ ওয়েলালাগে ও ডানহাতি পেসার প্রমোদ মাদুশান।
দল থেকে বাদ পড়েছেন তিন পেসার নুয়ান প্রদীপ, চামিকা গুনাসেকারা ও শিরান ফার্নান্দো, উইকেটরক্ষক ব্যাটার মিনোদ ভানুকা এবং স্পিন বোলিং অলরাউন্ডার কামিন্দু মেন্ডিস। প্রদীপ ছাড়া বাকিদের বাদ পড়া অনুমেয়ই ছিল। প্রদীপকে বাদ দেওয়াই ছিল বড় ধরনের চমক। আগামী ১৪ জুন থেকে পাল্লেকেলেতে হবে সিরিজের প্রথম ওয়ানডে। পরের চার ম্যাচ যথাক্রমে ১৬, ১৯, ২১ ও ২৪ জুন।
অস্ট্রেলিয়ার বিপক্ষে শ্রীলঙ্কার ওয়ানডে স্কোয়াড
দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, দানুশকা গুনাথিলাকা, কুশল মেন্ডিস, চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয় ডি সিলভা, দিনেশ চান্দিমাল, ভানুকা রাজাপাকশে, নিরোশান ডিকভেলা, ভানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারাত্নে, দুশমন্থ চামিরা, আসিথা ফার্নান্দো, নুয়ান থুসারা, রমেশ মেন্ডিস, মহেশ থিকসানা, প্রবীন জয়াবিক্রম, জেফ্রি ভেন্ডারসাই, লাহিরু মাদুশঙ্কা, দুনিথ ওয়েলালাগে ও প্রমোদ মাদুশান।
চকরিয়া প্রতিনিধি: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : শুরুর গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু প্রথমার্ধেই আলভারেজের গোলে সমতায় ফেরে আতলেতিকো মà...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বৃদ্ধির ঘোষণা দিয়েছে । তবে জাত...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : নারী ওপেন টেনিসের জীবন্ত কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। তার নামের পাশে রয়েছে রেকর্ড ২৩টি গ্র্যান্ড স...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : জাপানের সামনে সুযোগ ছিল টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতার। অন্যদিকে প্রতিশোধের মিশনে নেমেছিà¦...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : ডান-হাঁটুর লিগামেন্ট ইনজুরির কারনে আসন্ন এশিয়া কাপের ১৫তম আসরে খেলতে পারবেন না পাকিস্তানের বোলিং...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited