শিরোনাম
ঢাকা অফিস :: | ০৪:৫৭ পিএম, ২০২২-০১-১৫
বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেক্স বার্গ ফন লিন্ডেকে শাড়ি পরে রিকশাচালকের ভূমিকায় দেখা গেছে। সুইডিশ দূতাবাস থেকে প্রকাশিত এমনই একটি ভিডিও রাষ্ট্রদূত নিজেই টুইটারে পোস্ট করেছেন।
সুইডেনের ঢাকা দূতাবাস দেশটির সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে একটি ভিডিও প্রকাশ করে। সেখানেই অ্যালেক্স বার্গ ফন লিন্ডেকে শাড়ি পরে রিকশা চালাতে দেখা যায়।
সুইডিশ দূতাবাসের অফিশিয়াল ফেসবুক পেজ ও টুইটার অ্যাকাউন্টে গত ১০ জানুয়ারি ভিডিওটি প্রকাশ করা হয়।
ফেসবুকে ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে, ২০২২ একটি গুরুত্বপূর্ণ বছর সুইডেন ও বাংলাদেশ সম্পর্কের ৫০ বছর উদ্যাপন করছে! তবে আপনারা কি জানেন, আমাদের দূতাবাসে সুইডিশ-বাংলাদেশি সম্পর্কের ১০০ বছরের বেশি সময়ের অভিজ্ঞতা রয়েছে? চলুন আমাদের দূতাবাসের কিছু সহকর্মী এ বিষয়ে কী বলছেন, তা শোনার মধ্য দিয়ে নতুন বছর শুরু করি।
২ মিনিট ৩ সেকেন্ডের ওই ভিডিওর শুরুতে দেখা যায়, একটি রিকশার পাশে শাড়ি পরে দাঁড়িয়ে আছেন রাষ্ট্রদূত অ্যালেক্স বার্গ ফন লিন্ডে। এসময় দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে শুভেচ্ছা জানাচ্ছেন এবং উভয় দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করছেন তিনি। রিকশায় বসে থাকা দূতাবাসের হেড অব ডেভেলপমেন্ট কো-অপারেশন ক্রিস্টিন জোহানসনও শুভেচ্ছা জানাচ্ছেন।
দেখা যায়, সুইডিশ রাষ্ট্রদূত শাড়ি পরে একটি রিকশার সামনে দাঁড়িয়ে এছাড়াও দুই দেশের ।
ভিডিওর শেষ দিকে ক্রিস্টিন জোহানসনকে বসিয়ে রিকশা চালিয়ে যেতে দেখা যায় অ্যালেক্স বার্গ ফন লিন্ডেকে। চালকের আসনে বসেই তিনি সবার উদ্দেশে হাত নাড়েন।
অনলাইন ডেস্ক: : বাংলাদেশ জামায়াতে ইসলামী, উপনির্বাচন, পূজা, পুলিশ সুপার পুলিশ সুপারের সাথে সাক্ষাৎ শেষে সংবাদিকদà§...বিস্তারিত
টেকনাফ প্রতিনিধি : : সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠানোর সময় একটি ঝুঁকিপূর্ণ বোট থেকে ৭৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতের উদ্যোগে বিভিন্ন মাদক মামলার ৯৯ কোটি ৩১ লà¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ঠাকুরগাঁওয়ে মন্দিরে সনাতনী হিন্দুদের ওপর ইসকনপন্থী হিন্দুদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হা...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজীপুরের শ্রীপুরে এক কলেজছাত্রীকে অস্ত্রের মুখে অপহরণের করেছে এক ছাত্রদল নেতা। অভিযুক্ত ব্যক্à¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited