শিরোনাম
অনলাইন ডেস্ক: | ০৭:৩৭ পিএম, ২০২৬-১০-১২
ভারতের উত্তর প্রদেশে মসজিদের লাউডস্পিকারে আজান দেওয়ার ঘটনায় ইমামকে গ্রেপ্তার করেছে হিন্দুত্ববাদী পুলিশ। পাশাপাশি মসজিদের লাউডস্পিকারটিও জব্দ করা হয়।
শনিবার (১০ অক্টোবর) উত্তর প্রদেশের বিজনর জেলার মাকবারা এলাকায় এ ঘটনা ঘটে।
সূত্রমতে, ‘সমাধান দিবস’ নামের একটি অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য যাচ্ছিল জেলা ম্যাজিস্ট্রেট উমেশ প্রতাপ সিং এবং পুলিশ সুপার কৃষ্ণ কুমার বিষ্ণোই। এ সময় মাকবারা এলাকার একটি মসজিদ থেকে তারা আজানের শব্দ শুনতে পায়। তারা লাউডস্পিকারে আজান দেওয়াকে অপরাধ গণ্য করে মসজিদটিতে পুলিশ প্রেরণ করে।
পুলিশ মসজিদের লাউডস্পিকারটি জব্দ করে। একই সঙ্গে মসজিদের ইমাম মোহাম্মদ ফয়জানকে আটক করে।
পুলিশের দাবি, লাউডস্পিকারের শব্দ নির্ধারিত সীমার চেয়ে বেশি ছিল। পুলিশ ভুক্তভোগী ইমামের বিরুদ্ধে মামলা দায়ের করে। আটকের পর ভুক্তভোগী ইমামকে ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
হিন্দুত্ববাদী প্রশাসন এতটুকুতেই ক্ষান্ত হয় নি। লাউডস্পিকার সংক্রান্ত নিয়মাবলী বাস্তবায়নে অবহেলার অভিযোগে বিট কনস্টেবল ললিত কুমারকে সাময়িক বরখাস্ত করেছে পুলিশ সুপার।
তবে লাউডস্পিকারের শব্দ আদৌ নির্ধারিত সীমা অতিক্রম করেছিল কিনা পুলিশ তা সঠিকভাবে যাচাই করেনি বলে অভিযোগ ওঠেছে।
এছাড়া শব্দ দূষণ নিয়ন্ত্রণের নামে কেবল মুসলমানদের মসজিদ-মাদ্রাসাগুলোকেই নিশানা বানাচ্ছে উগ্র হিন্দুত্ববাদী প্রশাসন। অপরদিকে হিন্দুদের মন্দির, বিভিন্ন ধর্মীয় যাত্রা, মেলা কিংবা নাচ-গানের অনুষ্ঠানে ব্যাপক শব্দ দূষণের ঘটনা ঘটলেও হিন্দুত্ববাদী প্রশাসন সেদিকে মোটেই ভ্রুক্ষেপই করছে না বলে জোরালো অভিযোগ রয়েছে।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/2yp963xk
অনলাইন ডেস্ক: : ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের সর্বোচ্চ নেতার জারি করা ফরমান পবিত্র কুরআন ও নবীজির হাদিসের ভিত্à...বিস্তারিত
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায় বাস্তবায়নের মাধ্যমে রোহিঙ্গাদের নিরাà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সম্প্রতি আফগানিস্তানের রাজধানী কাবুলে দেশজুড়ে উলামায়ে কেরাম, গবেষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক à¦...বিস্তারিত
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতির সার্বিক অবস্থা মূল্যায়নে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : আফগানিস্তানের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, সঞ্চালন অবকাঠামো সম্প্রসারণ এবং জ্বালানি খাতে স্বà¦...বিস্তারিত
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় অবস্থিত চারটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন যুক্তরাজ্যের রাজ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited