চট্টগ্রাম   মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬  

শিরোনাম

দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে বিদেশি আধিপত্য প্রতিষ্ঠার পাঁয়তারা চলছে: আল্লামা মামুনুল হক

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে মাওলানা এমদাদুল্লাহ সোহাইলের নাম ঘোষণা করা হয়েছে।

ইমরান নূর: কোঅর্ডিনেটর    |    ১১:০৭ পিএম, ২০২৬-০৯-২৫

দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে বিদেশি আধিপত্য প্রতিষ্ঠার পাঁয়তারা চলছে: আল্লামা মামুনুল হক

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদে জুমা  চট্টগ্রামের ঐতিহ্যবাহী সিআরবি মাঠে নিত্যপ্রয়োজনীয় পণ্যের আকাশচুম্বী দাম, তীব্র জ্বালানি সংকট নিরসন এবং গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগরের উদ্যোগে এক বিশাল নাগরিক সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। 

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নির্বাচনের আগে বিএনপি জনগণকে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, সেগুলোর কোনোটিই বাস্তবায়ন করা হয়নি। বরং তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম দিন দিন বেড়েছে। বিদেশ থেকে বিপুল পরিমাণ ঋণ নেওয়া হলেও দৃশ্যমান ও কার্যকর কোনো প্রকল্প বাস্তবায়ন করে দেখাতে পারেনি সরকার।

বাংলাদেশের বাণিজ্য ও রপ্তানিমুখী খাতকে ধূলিসাৎ করতে আন্তর্জাতিক শক্তি ও বিদেশি আধিপত্য প্রতিষ্ঠার চক্রান্ত চলছে বলে দাবি করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। বিদ্যুৎ, তেল ও গ্যাসের মতো দেশের স্পর্শকাতর জাতীয় খাতগুলোকে ভিনদেশি শক্তির নিয়ন্ত্রণে দেওয়ার অপচেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।

সমাবেশে আল্লামা মামুনুল হক বলেন, দীর্ঘ আন্দোলনের মাধ্যমে চব্বিশের গণ-অভ্যুত্থানে দেশের মানুষ যে নতুন স্বাধীনতা এনেছে, তার মাধ্যমে কেবল একটি দলের ক্ষমতারই অবসান ঘটেনি, বরং আধিপত্যবাদের মূল উপড়ে ফেলা হয়েছে। কিন্তু বর্তমানে সীমান্তের ওপার থেকে পরাজিত শক্তি আবারও অপতৎপরতা শুরু করেছে, যা প্রতিরোধ করা সরকারের নৈতিক দায়িত্ব।

সরকারের কার্যক্রম ও জাতীয় ঐক্যের সমালোচনা করে তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী রাজপথের যে ঐতিহাসিক ঐক্য গড়ে উঠেছিল, তা দিন দিন নষ্ট করা হচ্ছে। গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন, প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতার ভারসাম্য, স্বাধীন বিচার বিভাগ এবং দলীয়করণমুক্ত প্রশাসনের প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে তা বাস্তবায়নে গড়িমসি করা হচ্ছে। বর্তমান সাংবিধানিক কাঠামো পরিবর্তন না করা হলে ভবিষ্যতে ক্ষমতায় আসা যেকোনো নেতাই পুনারায় স্বৈরাচারে পরিণত হবেন বলে সতর্ক করেন তিনি।

জ্বালানি ও অর্থনৈতিক সিন্ডিকেট নিয়ে ক্ষোভ প্রকাশ করে খেলাফত মজলিসের আমির বলেন, ছাত্র-জনতা রক্ত দিয়ে যে আধিপত্যবাদকে বিতাড়িত করেছে, কোনো অজুহাতেই সেই নতুন রূপের আধিপত্যকে আর এ দেশের মাটিতে জায়গা দেওয়া হবে না।

বক্তব্যে রাজনৈতিক নেতৃত্বকে সতর্ক করে তিনি বলেন, জুলাই বিপ্লবের চেতনা ও রাজপথের ঐক্যের প্রতি শ্রদ্ধাশীল হয়ে অবিলম্বে জনগণের মূল অভিপ্রায়গুলো বাস্তবায়ন করতে হবে।

তিনি বলেন, দেশের মানুষ দীর্ঘ ১৭ বছর ধরে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে আসছে। কিন্তু সরকার বিভিন্নভাবে নিজেদের স্বার্থ হাসিলের জন্য দলীয়করণ শুরু করেছে বলে তিনি অভিযোগ করেন।

প্রশাসন, বিচার বিভাগ, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে মেধাকে উপেক্ষা করে দলীয় কোটায় জনবল নিয়োগ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

বিশেষ করে বাণিজ্য মন্ত্রণালয়, জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়সহ কয়েকটি মন্ত্রণালয়ে ‘ভারতের দালালরা’ রাষ্ট্র পরিচালনায় প্রভাব বিস্তার করছে—এমন অভিযোগও করেন তিনি। 

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাদে জুমা শুরু হওয়া সমাবেশটি বিকেল ৫টা ৪৫ মিনিটে আল্লামা মামুনুল হকের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়।

বক্তব্যের শেষ পর্যায়ে আগামী সিটি করপোরেশন নির্বাচনে চট্টগ্রাম মহানগরের মেয়র পদে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে চট্টগ্রাম মহানগর সভাপতি মাওলানা এমদাদুল্লাহ সোহাইলের নাম ঘোষণা করেন আল্লামা মামুনুল হক।  

এ সময় উপস্থিত নেতাকর্মী ও জনগণ মাওলানা এমদাদুল্লাহ সোহাইলকে সহযোগিতা করার আশ্বাস দেন।

নাগরিক সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীরে মজলিস আল্লামা মামুনুল হক, মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমেদ, চট্টগ্রাম মহানগর সভাপতি মাওলানা এমদাদুল্লাহ সোহাইল, সাধারণ সম্পাদক মাওলানা রিদওয়ানুল ওয়াহেদ, কেন্দ্রীয় যুব মজলিসের সভাপতি মাওলানা জাহেদ জামাল, চট্টগ্রাম মহানগর যুব মজলিসের সভাপতি ইঞ্জিনিয়ার আরিফ মাহমুদসহ সংগঠনের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

রিটেলেড নিউজ

পার্বত্য চট্রগ্রামে বছরে ৬১০ কোটি টাকা চাঁদাবাজি করে তিন সন্ত্রাসী সংগঠন

পার্বত্য চট্রগ্রামে বছরে ৬১০ কোটি টাকা চাঁদাবাজি করে তিন সন্ত্রাসী সংগঠন

অনলাইন ডেস্ক: : পার্বত্য তিন জেলায় স্থানীয় উপজাতি’র তিন সন্ত্রাসী সংগঠন বছরে ৬১০ কোটি টাকারও বেশি চাঁদা আদায় করà...বিস্তারিত


কক্সবাজারের উখিয়ায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার।

কক্সবাজারের উখিয়ায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার।

উখিয়া প্রতিনিধি : নুরুল আবছার :  আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত পলà...বিস্তারিত


ইনানীতে গ্যাসের আগুন, নিরাপত্তার স্বার্থে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন!

ইনানীতে গ্যাসের আগুন, নিরাপত্তার স্বার্থে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন!

উখিয়া প্রতিনিধি : ইউসুফ নুর:  কক্সবাজারের উখিয়ার ছোট ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসে জ্বলে ওঠা আগুনের ঘটনায় নà...বিস্তারিত


রেল সেতুর রেলিংয়ের পাইপ চুরি, চরম ঝুঁকিতে চলাচল

রেল সেতুর রেলিংয়ের পাইপ চুরি, চরম ঝুঁকিতে চলাচল

আমাদের ডেস্ক : : কক্সবাজারের চকরিয়া উপজেলার পহরচাঁদা ইউনিয়নে মাতামুহুরী নদীর ওপর নবনির্মিত রেল সেতুর বিকল্প পথেà¦...বিস্তারিত


মাঝসমুদ্রে অনিশ্চিত জীবন, ঝুঁকি নিয়ে স্বপ্নের পথে মালয়েশিয়া

মাঝসমুদ্রে অনিশ্চিত জীবন, ঝুঁকি নিয়ে স্বপ্নের পথে মালয়েশিয়া

আমাদের ডেস্ক : : কক্সবাজারের উপকূল দিয়ে সমুদ্রপথে মালয়েশিয়ায় মানব পাচারকারী চক্র আবারও সক্রিয় হয়ে ওঠার অভিযোগ পাà...বিস্তারিত


উখিয়া-টেকনাফ সীমান্তে মাদকের সয়লাব, ৫ দিনে উদ্ধার ২০ লাখ ইয়াবা! নেপথ্যে আরকান আর্মির মাদক সাম্রাজ্য, বদলে ফেলেছে কৌশল মাদক মাফিয়ারা

উখিয়া-টেকনাফ সীমান্তে মাদকের সয়লাব, ৫ দিনে উদ্ধার ২০ লাখ ইয়াবা! নেপথ্যে আরকান আর্মির মাদক সাম্রাজ্য, বদলে ফেলেছে কৌশল মাদক মাফিয়ারা

আমাদের ডেস্ক : : কক্সবাজারের উখিয়া-টেকনাফ সীমান্ত এখন যেন মাদকের হটস্পট। এই দুই উপজেলার ১১টি ইউনিয়নের এমন কোনো à¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার: : মনছুর আলম মুন্না : কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের আস্তানায় যৌথ অভিযান চালাতে গিয়ে গোলà¦...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর