শিরোনাম
স্পোর্টস ডেস্ক | ০১:৫০ পিএম, ২০২১-১২-১৪
‘ভাঙবে তবু মচকাবে না’- রমিজ রাজার চরিত্রটা যেন এমনই। গত সেপ্টেম্বরে আনুষ্ঠানিকভাবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়ার শুরুতেই বেশ কিছু দুঃসংবাদ শুনেছিলেন। তবে এত ঝামেলার মাঝেও পাকিস্তান ক্রিকেটকে সুনিপুণভাবে ঢেলে সাজাচ্ছেন তিনি। এরই ধারাবাহিকতায় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সাবেক প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) ফয়সাল হাসনাইনকে তিন বছরের জন্য পিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ দিলেন রমিজ।করাচিতে জন্ম নেওয়া হাসনাইন যুক্তরাজ্যে চার্টার্ড অ্যাকাউন্ট নিয়ে পড়াশোনা করেছেন। দীর্ঘ ৩৫ বছর অর্থ সংক্রান্ত ও ক্রীড়া প্রশাসনের বিভিন্ন বিভাগে চাকরি করেছেন হাসনাইন। যার অধিকাংশই ছিল যুক্তরাজ্য ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সিএফও হিসেবে ২০০২ থেকে ২০০৮, ২০১০ থেকে ২০১৭- দুই দফায় কর্মরত ছিলেন। এছাড়াও ২০০৭ থেকে ২০১৫, ২০১৬ থেকে ২০২৩- আইসিসির দুটো চক্রে বাণিজ্যিক উন্নয়নে হাসনাইন গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এমন অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিকে নিয়োগ দিতে পেরে উৎফুল্ল রমিজ বলেছেন, ‘পাকিস্তান ক্রিকেট পরিবারে তাকে (হাসনাইন) স্বাগতম। বিশ্ব ক্রিকেটে সুনিপুণ আর্থিক ব্যবস্থাপনার জন্য তার খুব খ্যাতি রয়েছে। তার অভিজ্ঞতা পাকিস্তান ক্রিকেটকে আর্থিকভাবে অনেক লাভবান করবে। পিসিবির সিইও হিসেবে তাকেই আমি যোগ্য মনে করছি।’ পিসিবির সিইও হিসেবে নিয়োগ পেয়ে সম্মানিত বোধ করছেন হাসনাইন। রমিজকে ধন্যবাদ জানিয়ে ৬২ বছর বয়সী হাসনাইনের বক্তব্য, ‘পিসিবির সিইও হিসেবে কাজ করার সুযোগ জীবনে খুব কমই আসে। পাকিস্তানের ক্রিকেট ভক্তদের জন্য সুখবর বয়ে আনতে আমি আমার সর্বোচ্চ দিতে প্রস্তুত। পিসিবির আর্থিক উন্নতি জন্য বিভিন্ন বাণিজ্যিক কোম্পানির সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও অন্যান্য ক্রিকেট বোর্ডের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা আমার লক্ষ্য।’
চকরিয়া প্রতিনিধি: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : শুরুর গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু প্রথমার্ধেই আলভারেজের গোলে সমতায় ফেরে আতলেতিকো মà...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বৃদ্ধির ঘোষণা দিয়েছে । তবে জাত...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : নারী ওপেন টেনিসের জীবন্ত কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। তার নামের পাশে রয়েছে রেকর্ড ২৩টি গ্র্যান্ড স...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : জাপানের সামনে সুযোগ ছিল টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতার। অন্যদিকে প্রতিশোধের মিশনে নেমেছিà¦...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : ডান-হাঁটুর লিগামেন্ট ইনজুরির কারনে আসন্ন এশিয়া কাপের ১৫তম আসরে খেলতে পারবেন না পাকিস্তানের বোলিং...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited