শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৯:১৯ এএম, ২০২১-০৫-১৬
কক্সবাজার সদরের পি.এম.খালী ইউনিয়নের জনপ্রিয় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাবেক ছাত্রনেতা নুরুল আজিম
পি.এম.খালীবাসী ও বিশ্বের সর্বস্তরের
মুসলিমদের ঈদ শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি এক বার্তায় বলেন, প্রাণঘাতী করোনার ২য় ঢেউয়ে বেসামাল বিশ্ব। অদৃশ্য এক অনুজীবের সাথে আজ দৃশ্যমান লড়াইয়ে লিপ্ত মানবসভ্যতা। করোনা নামক এ ভাইরাসের প্রাদুর্ভাবের ফলে আজ বিশ্ব অর্থনীতি ও মানবজাতি হুমকির মুখে। আধুনিক চিকিৎসা বিজ্ঞানও অসহায় এই দানবের কাছে।
ঈদ মানে আনন্দ,ঈদ মানে উৎসব।
ঈদ মানে সাম্য। ঈদ মানে উৎসবের কাছে ফিরে যাওয়া। ঈদ মানে নিজেকে বিলেয়ে দেওয়া।
বিশ্বে মহামারি সৃষ্টিকারী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এবারের পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপনে স্বাস্থ্যবিধি অনুসরণ কোলাকুলি, হ্যান্ডশেক ও সচেতনতার সাথে সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে।
ক্ষুদ্রতার ঊর্ধ্বে ওঠার চেষ্টা। ঈদ মানে সবাই মিলে সুন্দর থাকা। মুসলিম জাহানের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রাণপ্রিয় পিএমখালীবাসীসহ সকল মুসলমানকে জানাই ঈদের শুভেচ্ছা।
ঈদের খুশি আপনাদের-আমাদের সবার জীবনে মহান আল্লাহ তায়ালা পূর্ণতা দান করুন এ দোয়া করি। ঈদ বয়ে আনুক সবার জীবনে সুখ-শান্তি ও একরাশ অনাবিল আনন্দ।
পৃথিবীতে নেমে আসুক শান্তি দূত, ঘরে ঘরে জেগে উঠুক সুখ পাখিরা। মুছে যাক অসহায়ের দুঃখ ব্যথা। অম্লান থাকুক সারা জীবনের আনন্দ।
পবিত্র ঈদ ধনী-গরিব ভুলে এক কাতারে শামিল করে দেয়ার পাশাপাশি হিংসা, বিদ্বেষ ও অহঙ্কারসহ সকল পাপাচার মুছে দিয়ে নতুনভাবে জীবন শুরু করার তাগিদ এনে দেয়।
এবছরের প্রতিটি দিন যেন ঈদের দিনের ন্যায় আনন্দময় হয়। সেই সাথে সফলতার শুভ প্রত্যয়ে ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক।
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় পাহাড় ধ্বংস করে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চà...বিস্তারিত
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : উখিয়ায় বিজিবির বিশেষ অভিযানে ৪ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবাসহ দুই à...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি: : মোহাম্মদ নুরুদ্দোজা : কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের পশ্চিম কাহারিয়া ঘোনায় ভয়াবহ অগ্নি...বিস্তারিত
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবির সংলগ্ন একটি রেস্টুরেন্টের পেছনের বিল থেকে তাà¦...বিস্তারিত
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাà...বিস্তারিত
ঈদগাঁও প্রতিনিধি : : মিছবাহ উদ্দিন: কক্সবাজারের ঈদগাঁওয়ে পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ছয়জনসহ মোট আটজà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited