শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ১১:৫৯ এএম, ২০২২-০৭-২৭
ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর উত্তর-পূর্বাঞ্চলে জাতিসংঘবিরোধী বিক্ষোভ-সহিংসতায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। বিক্ষোভের দ্বিতীয় দিনে সহিংসতার এ ঘটনা ঘটে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস এটিকে ‘যুদ্ধাপরাধ’ বলে উল্লেখ করেছেন।
স্থানীয় সময় সোমবার (২৫জুলাই) দেশটির উত্তরের কিভু রাজ্যের প্রধান শহর গোমায় শুরু হয় বিক্ষোভ। এক দশকের বেশি সময় ধরে চলা সশস্ত্র গোষ্ঠীর হামলা নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ার প্রতিবাদে শান্তিরক্ষা মিশন ইউনাইটেড নেশনস অরগানাইজেশন স্টাবিলাইজেশন মিশন ইন দ্য ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (এমওএনইউএসসিও) বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়ে সাধারণ মানুষ। মঙ্গলবার (২৬ জুলাই) বিক্ষোভ আরও উত্তরের বেনি ও বুটেম্বো শহরে ছড়িয়ে পড়ে।
সরকারের এক মুখপাত্র প্যাট্রিক মুয়ায়া জানান, গোমায় বিক্ষোভ চলাকালে সহিংসতায় পাঁচজন নিহত ও আরও অন্তত ৫০ জন আহত হয়েছেন। এদিকে, স্থানীয় পুলিশ প্রধান কর্নেল পল এনগোমা বলেছেন, বুটেম্বোতে সাতজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। জাতিসংঘ মিশন এক বিবৃতিতে জানিয়েছে, জাতিসংঘের কাজে নিয়োজিত দুইজন পুলিশ কর্মকর্তা ও একজন শান্তিরক্ষী বাহিনীর সদস্য নিহত হয়েছেন।
জাতিসংঘ বলছে, বিক্ষোভকারীরা কঙ্গোলিজ পুলিশের কাছ থেকে ‘সহিংসভাবে অস্ত্র ছিনিয়ে নিয়েছে’ এবং শান্তিরক্ষী বাহিনীর ওপর গুলি চালিয়েছে। তারা পাথর ও পেট্রল বোমাও নিক্ষেপ করে। শান্তিরক্ষী বাহিনীর ঘাঁটিতে ভাঙচুর চালায় এবং লুটপাটও করে।
বিবৃতিতে এক মুখপাত্র জানান, এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব।
জাতিসংঘের ডেপুটি মুখপাত্র ফারহান হক জানান, ‘ জাতিসংঘ মহাসচিব আরও বলেছেন যে জাতিসংঘের শান্তিরক্ষীদের বিরুদ্ধে পরিচালিত যে কোনো হামলা একটি যুদ্ধাপরাধ হতে পারে। একই সঙ্গে কঙ্গোলি কর্তৃপক্ষকে এসব ঘটনা তদন্ত এবং দায়ীদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানান তিনি।
অনলাইন ডেস্ক: : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কাসুরে অবস্থিত পাক-ভারত সীমান্তের কাছে বেসামরিক মুসলিম নাগরিকদের à¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ঠাকুরগাঁওয়ে মন্দিরে সনাতনী হিন্দুদের ওপর ইসকনপন্থী হিন্দুদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সম্প্রতি ইসরায়েলের হাইফা শহরের আয়োজিত কাদিয়ানী সম্প্রদায়ের মহাসম্মেলন এবং এতে ইহুদিদের ব্যা...বিস্তারিত
ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited