শিরোনাম
অনলাইন ডেস্ক: | ০৯:০৩ পিএম, ২০২৬-০৯-২৬
আওয়ামী লীগের দোসরদের গ্রেপ্তারে সফল পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে তাদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তৎপরতা আরও জোরদারের নির্দেশ দিয়েছেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, আওয়ামী শক্তির দোসরদের যারা আইনের আওতায় আনতে পারবেন, তাদের পুরস্কৃত করা হবে। গত সপ্তাহে এমন দুজন এবং শুক্রবার আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ ২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পুলিশের গোয়েন্দা তৎপরতা আরও কার্যকর করার নির্দেশ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা এত দিন দেশেই লুকিয়ে ছিলেন। পুলিশের নিজস্ব গোয়েন্দা তথ্য কাজে লাগানোর পাশাপাশি অন্যান্য সংস্থার তথ্যের সঙ্গে তা মিলিয়ে দেখার পরামর্শ দেন তিনি।
দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টায় জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, পুলিশকে স্বাধীনভাবে এবং আইন অনুযায়ী দায়িত্ব পালন করতে হবে। বর্তমান সরকারের পক্ষ থেকে পুলিশের কাজে রাজনৈতিক হস্তক্ষেপ করা হবে না বলেও জানান তিনি।
বক্তব্যে জুলাই অভ্যুত্থানের সময় হতাহতের প্রসঙ্গ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ওই সময়ে প্রায় ১ হাজার ৪০০ মানুষ হত্যার শিকার হয়েছেন। বিগত বছরগুলোতে বিচারবহির্ভূত হত্যা, গুম ও হেফাজতে মৃত্যুর ঘটনাও তুলে ধরেন তিনি।
তিনি বলেন, এসব ঘটনার জন্য দায়ীদের মধ্যে এখনো অনুশোচনা বা ক্ষমা প্রার্থনার মনোভাব দেখা যায়নি। তারা দেশের বাইরে থেকেও সক্রিয় হওয়ার চেষ্টা করছেন।
ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের ফ্যাসিবাদী শাসনের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের দেশে ফেরানোর বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রতিবেশী রাষ্ট্রের কাছে আনুষ্ঠানিকভাবে তাদের ফেরত চাওয়া হয়েছে। তারা স্বেচ্ছায় দেশে ফিরে আইনের মুখোমুখি হলে আইন নিজস্ব গতিতে চলবে।
পুলিশের একটি অংশ এখনো আওয়ামী শক্তির সঙ্গে যোগাযোগ রাখছে এবং বিভিন্ন তথ্য দিচ্ছে বলেও অভিযোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এমন কর্মকাণ্ডে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
তথ্যসূত্র:
--https://shorturl.at/wFjpO
অনলাইন ডেস্ক: : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যকে অসংলগ্ন ও ভারসামà...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : ক্সবাজার অঞ্চলের রাজনীতির প্রাণপুরুষ, আলোচিত আইনজ্ঞ ও আইটি বিশেষজ্ঞ, সাড়াজাগানো পার্লামেন্টারিà§...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা-ঘটিভাঙ্গা এলাকায় জ্বালানি তেল বিক্রà...বিস্তারিত
ইমরান নূর: কোঅর্ডিনেটর : শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদে জুমা চট্টগ্রামের ঐতিহ্যবাহী সিআরবি মাঠে নিত্যপ্রয়োজনীয় পণ্যের আà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কুষ্টিয়ার মিরপুর উপজেলায় চরমপন্থী সংগঠনের নামে চিঠি দিয়ে চাঁদা দাবি করার ঘটনায় স্থানীয় বাসিন্à...বিস্তারিত
আমাদের ডেস্ক : : মহেশখালী উপজেলার পুরাতন আদালত রোডে অবস্থিত মেহেল ডাইনিং লাউঞ্জে নিম্নমানের খাবার পরিবেশন ও গ্রাà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited