শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১১:৫৭ এএম, ২০২২-০৩-১০
কক্সবাজার পৌরসভায় মাদকাসক্ত ও ছিনতাইকারি চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র্যাব)-১৫। এসময় তাদের কাছে থাকা ৮০ পিস ইয়াবা, ৫ পুরিয়া গাঁজা ও ৩টি ছুরি জব্দ করা হয়। বুধবার (৯ মার্চ) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১৫ এর আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক ও সহকারী পুলিশ সুপার মো. বিল্লাল উদ্দিন।
আটকরা হলেন- মঞ্জুর আলম (৩৪), মো. আব্দুল হালিম (৩১), মো. কুতুব উদ্দিন (২৫), নুর মোহাম্মদ (৩০), মো. আব্দুল করিম দুদু (২৬) ও ফয়সাল আহমেদ রকি (২২)।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কক্সবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের হোটেল-মোটেল জোনে ডায়মন্ড এঞ্জেল নামক হোটেলের সামনে কয়েকজন মাদকসেবী চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করার জন্য অবস্থান করছে। তাৎক্ষণিকভাবে র্যাব-১৫ এর একটি আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে কয়েকজন পালানোর চেষ্টা করে। গভীর রাতে অবস্থানের কারণ জিজ্ঞাসাবাদে তারা সদুত্তোর দিতে ব্যর্থ হয়। এসময় তাদের দেহ তল্লাশি করে ৮০ পিস ইয়াবা, ৫ পুরিয়া গাঁজা ও ৩টি ছুরি জব্দ করা হয়।
এতে আরও বলা হয়, আসামিরা মাদকাসক্ত। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য বিক্রয়, চুরি, ছিনতাই ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য কক্সবাজার সদর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
টেকনাফ প্রতিনিধি : : সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠানোর সময় একটি ঝুঁকিপূর্ণ বোট থেকে ৭৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতের উদ্যোগে বিভিন্ন মাদক মামলার ৯৯ কোটি ৩১ লà¦...বিস্তারিত
আমাদের ডেস্ক : : দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে পণ্য পরিবহনের খরচও বেড়েছে...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারের টেকনাফ পাহাড়ি অঞ্চল অপহরণকারী ও ডাকাত দলের অভয়ারণ্য পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে। আ...বিস্তারিত
ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : রানওয়ে প্রস্তুত, আধুনিক টার্মিনালও প্রস্তুত। অবকাঠামোর বড় অংশের কাজ শেষ হলেও সামনে রয়েছে আরেক চ্à¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited