চট্টগ্রাম   শনিবার, ৩ অক্টোবর ২০২৬  

শিরোনাম

গাছের সাথে এ কেমন বর্বরতা! সন্ত্রাসী কায়দায় একশ গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা!!

ইকবাল হোছাইন, কক্সবাজার শহর:    |    ১০:৫৬ পিএম, ২০২১-০৬-২২

গাছের সাথে এ কেমন বর্বরতা! সন্ত্রাসী কায়দায় একশ গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা!!

 

শহিদুল করিম শহিদঃ
মানুষের সাথে মানুষের শত্রুতা থাকে কিন্তু গাছের সাথে এ কেমন শত্রুতা!! আবেগাপ্লুত কন্ঠে বলছেন কক্সবাজারের ঈদগাঁও কালিরছড়া ইউনিয়নের মৃত হাফেজ আহমদ চৌধুরীর কন্যা খোদেজা আক্তার সাকি সাকিরুননেছা সাকির পৈত্রিক মালিকানাধীন মাছের খামারের বাগান থেকে ১০০ টি গাছ কেটে নিয়ে গেছে সন্ত্রাসীরা।

জানা গেছে ঈদগাঁও থানার কালিরছড়া ইউনিয়নের কালিরছড়া গ্রামের মকবুল আহমদের পুত্র খোরশেদ আলম ও মান্নানের নেতৃত্বে একদল চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসীরা দলে বলে কৌশলে অভিযোগকারী সাকির পৈত্রিক মালিকানাধীন খামার থেকে ১০০ টি গাছ সাবাড় করে, নিয়ে যায় সন্ত্রাসীরা।

অভিযোগকারীর খোদেজা আক্তার সাকি বলেন, আমার পৈত্রিক মালিকানাধীন সম্পত্তি খতিয়ানভুক্ত দখলীয় জমি । অল্প কিছু সংখ্যক জমি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড থেকে লীজকৃত । এতে আমি দীর্ঘদিন ধরে মাছ চাষসহ চারপাশে পরিবেশবান্ধব বনজ, ফলজ গাছের বাগান লালন পালন করে আসছি। এমতাবস্থায় গত ১৩ জুন সকাল আনুমানিক ১১ টায় কালিরছড়ার মকবুল আহমদের পুত্র খোরশেদ আলম ও মান্নানের নেতৃত্বে অজ্ঞাত নামা ১০/১২ জন সন্ত্রাসী কায়দায় আমার প্রায় ১০০টি গাছ কেটে নিয়ে যায়। 
এর বেশ কিছুদিন আগে খোরশেদ আলমের নেতৃত্বে আমার বাগান থেকে রাতের অন্ধকারে ২০টি বড় গাছ কেটে চুরি করে খোরশেদ আলম গং। উক্ত বিষয়ে তৎসময়ে
খোদেজা আক্তার সাকি বাদী হয়ে  জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
যার মামলা নাম্বার জি আর ৯২৩/২০২০।
যাহা বিজ্ঞ আদালতে মামলা চলমান রয়েছে বলে জানান সাকি।

পরবর্তীতে স্থানীয় সচেতন মহলের মাধ্যমে গাছ কাটার বিষয়ে জানতে চাইলে, সন্ত্রাসী খোরশেদ অকথ্য ভাষায় গালিগালাজসহ মারিবে কাটিবে লাশ গুম করবে বলে হুমকি দিয়ে আসছে।

স্থানীয় কালিরছড়া ইউনিয়নের চেয়ারম্যান
সৈয়দ আলম সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে ১০০টি গাছ কাটার বিষয়ে আমি অবগত নয়, আমার নির্বাচনী এলাকায় কোন ধরনের সন্ত্রাসী কার্যক্রম আমি সহ্য করবো না । তবে এই ঘটনায় আমি দ্রুত সময়ে ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তপূর্বক অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেন।

এদিকে অভিযোগকারী তার বাগানে ১০০ টি গাছের মধ্যে আকাশমনি, মেহেগুনি, সেগুন গাছের আনুমানিক মূল্য তিন লক্ষ টাকার গাছ বলে জানিয়েছেন।
এই বিষয়ে ঈদগাঁও থানা অফিসার ইনচার্জ বরাবর সন্ত্রাসী খোরশেদ আলম ও মান্নানকে আসামি করে একখানা এজাহার দায়ের করেন বলে জানান।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ বলেন, অভিযোগকারীর অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

 

রিটেলেড নিউজ

সমুদ্রপথে মালয়েশিয়াগামী বোট থেকে ৭৬ জন উদ্ধার, আটক ১১ মানবপাচারকারী

সমুদ্রপথে মালয়েশিয়াগামী বোট থেকে ৭৬ জন উদ্ধার, আটক ১১ মানবপাচারকারী

টেকনাফ প্রতিনিধি : : সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠানোর সময় একটি ঝুঁকিপূর্ণ বোট থেকে ৭৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেà...বিস্তারিত


কক্সবাজারে সিজেএম আদালতের উদ্যোগে ১০০ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

কক্সবাজারে সিজেএম আদালতের উদ্যোগে ১০০ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

অনলাইন ডেস্ক: : কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতের উদ্যোগে বিভিন্ন মাদক মামলার ৯৯ কোটি ৩১ লà¦...বিস্তারিত


তেলের দামের প্রভাব টেকনাফ বন্দরে

তেলের দামের প্রভাব টেকনাফ বন্দরে

আমাদের ডেস্ক : : দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে পণ্য পরিবহনের খরচও বেড়েছে...বিস্তারিত


ডাকাতের অভয়ারণ্য টেকনাফ পাহাড়ি অঞ্চল, গুড়িয়ে দেওয়া হলো ৩০ আস্তানা

ডাকাতের অভয়ারণ্য টেকনাফ পাহাড়ি অঞ্চল, গুড়িয়ে দেওয়া হলো ৩০ আস্তানা

আমাদের ডেস্ক : : কক্সবাজারের টেকনাফ পাহাড়ি অঞ্চল অপহরণকারী ও ডাকাত দলের অভয়ারণ্য পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে। আ...বিস্তারিত


সৌদি আরবে বাংলাদেশি নিখোঁজ, সন্ধান চায় পরিবার

সৌদি আরবে বাংলাদেশি নিখোঁজ, সন্ধান চায় পরিবার

ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত


আন্তর্জাতিক ফ্লাইট চালুর অপেক্ষা: কক্সবাজার

আন্তর্জাতিক ফ্লাইট চালুর অপেক্ষা: কক্সবাজার

অনলাইন ডেস্ক: : রানওয়ে প্রস্তুত, আধুনিক টার্মিনালও প্রস্তুত। অবকাঠামোর বড় অংশের কাজ শেষ হলেও সামনে রয়েছে আরেক চ্à¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় à...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর