শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ১০:৫০ এএম, ২০২২-০৮-০১
মিয়ানমারের সামরিক সরকার জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছে। জানানো হয়েছে, চলমান জরুরি অবস্থার মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হবে। সোমবার (১ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
২০২১ সালের ফেব্রুয়ারিতে সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং একটি অভ্যুত্থানে ক্ষমতা দখল করে। এরপর ক্ষমতাসীন রাজ্য প্রশাসন কাউন্সিল (এসএসি) প্রথম জরুরি অবস্থা ঘোষণা করে। ওই অভ্যুত্থানের মাধ্যমে গণতান্ত্রিকভাবে নির্বাচিত অং সান সু চির সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়।
দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, সামরিক বাহিনীর জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা পরিষদ সর্বসম্মতভাবে সমর্থন করায় মিন অং হ্লাইং জরুরি অবস্থার মেয়াদ বাড়াবেন।
মিন অং হ্লাইং বলেছেন, আমাদের দেশে অবশ্যই ‘অকৃত্রিম ও সুশৃঙ্খল বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা’ শক্তিশালী করতে হবে, যা জনগণের আকাঙ্ক্ষা। এর আগে জাতিসংঘ জানিয়েছে, মিয়ানমার সামরিক বাহিনী নিয়মতান্ত্রিক মানবাধিকার লঙ্ঘন, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে জড়িত।
অনলাইন ডেস্ক: : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কাসুরে অবস্থিত পাক-ভারত সীমান্তের কাছে বেসামরিক মুসলিম নাগরিকদের à¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ঠাকুরগাঁওয়ে মন্দিরে সনাতনী হিন্দুদের ওপর ইসকনপন্থী হিন্দুদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সম্প্রতি ইসরায়েলের হাইফা শহরের আয়োজিত কাদিয়ানী সম্প্রদায়ের মহাসম্মেলন এবং এতে ইহুদিদের ব্যা...বিস্তারিত
ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited