শিরোনাম
অনলাইন ডেস্ক: | ০৭:১৪ পিএম, ২০২৬-০৯-১৬
জামালপুরের মাদারগঞ্জে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির অভিযোগে পৌর স্বেচ্ছাসেবক দলের এক নেতাসহ মোট পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এর আগে সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ওই চক্রের সদস্যদের গ্রেফতার করে। গ্রেফতার ব্যক্তিরা হল মাদারগঞ্জ উপজেলার নাদাগাড়ী এলাকার অবিনুর, সেলিম, সুমন, সুমন ওরফে নুরু মিয়া এবং গাবেরগ্রাম এলাকার রাসেল মিয়া। এদের মধ্যে রাসেল মিয়া মাদারগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
গণমাধ্যম সূত্র জানায়, গত দুই মাসে মাদারগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে ২৬টিরও বেশি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটে। এর ফলে সেচ ও বিদ্যুৎ সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় সাধারণ গ্রাহক ও কৃষকেরা ভোগান্তিতে পড়েন। চুরি হওয়া এসব ট্রান্সফরমারের অধিকাংশই বালিজুড়ী ও জোড়খালী ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে উধাও হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৭ লাখ টাকা।
এসব ঘটনার পর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে সংঘবদ্ধ এই চক্রটিকে শনাক্ত ও গ্রেফতার করে পুলিশ। অভিযানে চুরির কাজে ব্যবহৃত বেশ কিছু সরঞ্জামও জব্দ করা হয়।
এদিকে, ট্রান্সফরমার চুরির ঘটনায় স্বেচ্ছাসেবক দলের নেতা রাসেল মিয়াকে দলীয় পদ থেকে বহিষ্কার করেছে দলটির স্থানীয় নেতারা।
তথ্যসূত্র:
১। ১৭ লাখ টাকার ট্রান্সফরমার চুরি, স্বেচ্ছাসেবক দলের নেতা বহিষ্কার
– https://tinyurl.com/yc8s47mc
অনলাইন ডেস্ক: : কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবিরে কমছে না ডেঙ্গুর প্রকোপ। চলতি বছরের শুরু থেকে আগস্ট পর্যন্ত রো...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ঠাকুরগাঁওয়ে এসপি কার্যালয়সংলগ্ন একটি টিনশেড ঘরে গোপন জুয়ার আসরে অভিযান চালিয়েছে পুলিশ। অভিয...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সম্পত্তি হস্তান্তর বিল পাস হলে মা-বাবার সম্পদের ওপর আগেভাগে মালিকানা পাওয়া সন্তানরা তাদের দীর্ঘ ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের প্রতিক্রিয়ায় আদালতের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনাক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : মেখল মাদরাসা খ্যাত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল-জামিয়াতুল ইসলামিয়া হামিউস-সুন্নাহ ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited