চট্টগ্রাম   শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

জর্ডানে ইরানের হামলায় বেশ কয়েকটি মার্কিন সামরিক বিমান ক্ষতিগ্রস্ত

অনলাইন ডেস্ক:    |    ০৮:২৯ পিএম, ২০২৬-০৯-১০

জর্ডানে ইরানের হামলায় বেশ কয়েকটি মার্কিন সামরিক বিমান ক্ষতিগ্রস্ত

জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। এতে যুক্তরাষ্ট্রের একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ।

বিষয়টির সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট কয়েকটি সূত্রের বরাত দিয়ে সিবিএস জানায়, ৯ সেপ্টেম্বর, বুধবার ভোরে জর্ডানের মুওয়াফাক সালতি বিমানঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় প্রায় ৮টি এফ-১৫ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়। যদিও পরে এসব বিমান মেরামত করে আবারও কাজে ফেরানো হয়েছে।

তবে হামলায় একটি এ-১০ থান্ডারবোল্ট (ওয়ারথগ) যুদ্ধবিমান গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় বিমানটির একটি ডানা ভেঙে যায়।
এর আগে মঙ্গলবার যুক্তরাষ্ট্র জানিয়েছিল, ইরান একটি মার্কিন নৌযানে হামলার চেষ্টা করার পর তারা ইরানের পাঁচটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে। এর পরই ইরান পালটা হামলা শুরু করে।

ইরানের রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা ৮টি তেলবাহী ট্যাংকার, ২টি যুদ্ধজাহাজ এবং জর্ডানের ওই মার্কিন বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে।

সিবিএসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও অন্যান্য প্রজেক্টাইল ঠেকাতে জর্ডানে থাকা মার্কিন বাহিনী ৩০টিরও বেশি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

অন্যদিকে রয়টার্সের প্রতিবেদনে সিবিএসের সাংবাদিক জেনিফার জ্যাকবসের বরাত দিয়ে বলা হয়েছে, রাতভর চালানো ইরানের ওই হামলায় জর্ডানের মুওয়াফাক সালতি বিমানঘাঁটিতে বেশ কয়েকটি মার্কিন সামরিক বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে।

-------------------------------------------------------------------------------------------------
তথ্যসূত্র
1. Multiple US military aircraft suffered damage in overnight strikes on Jordan air base, CBS says
– https://tinyurl.com/4bpp2ajm
2. CBS: Iranian strikes on Jordan damaged US military aircraft
– https://tinyurl.com/yzdaarmp

রিটেলেড নিউজ

বাংলাদেশ-আফগানিস্তান অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণে বাংলাদেশি প্রতিনিধিদলের সঙ্গে আফগান অর্থমন্ত্রীর বিশেষ বৈঠক

বাংলাদেশ-আফগানিস্তান অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণে বাংলাদেশি প্রতিনিধিদলের সঙ্গে আফগান অর্থমন্ত্রীর বিশেষ বৈঠক

অনলাইন ডেস্ক: : বাংলাদেশ ও আফগানিস্তানের অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণে দুই দেশের বেসরকারি খাতের মধ্যে সরাসরি য...বিস্তারিত

আসামে মুসলিমদের এলাকায় আবারও হিন্দুত্ববাদী প্রশাসনের উচ্ছেদ অভিযান, ভাঙা হলো ৭৩টি বাড়িঘর

আসামে মুসলিমদের এলাকায় আবারও হিন্দুত্ববাদী প্রশাসনের উচ্ছেদ অভিযান, ভাঙা হলো ৭৩টি বাড়িঘর

অনলাইন ডেস্ক: : আসামের গোয়ালপাড়া জেলার কৃষ্ণাই এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়ে ৭৩টি বাড়িঘর ও অন্যান্য স্থাপনা ভেঙে দ...বিস্তারিত

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: : মিয়ানমারে ন্যাশনাল রিকনসিলিয়েশন (জাতীয় সমঝোতা) বিষয়ক জাপান সরকারের বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনে...বিস্তারিত

বাংলাদেশি কর্মকর্তাদের ভারতে প্রশিক্ষণ নেওয়ার অনুরোধ ভারতীয় হাইকমিশনারের

বাংলাদেশি কর্মকর্তাদের ভারতে প্রশিক্ষণ নেওয়ার অনুরোধ ভারতীয় হাইকমিশনারের

অনলাইন ডেস্ক: : সোমবার প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মো. ইসমাইল জবিউল...বিস্তারিত

রোহিঙ্গাদের জন্য ‘রূপান্তরকালীন কৌশলে’ যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গাদের জন্য ‘রূপান্তরকালীন কৌশলে’ যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক: : “আমাদের মূল লক্ষ্য একটাই—আশ্রিত প্রায় ১.৫ মিলিয়ন বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে যেন ...বিস্তারিত

২০২৩ সাল থেকে ইসরায়েলের সন্ত্রাসী হামলায় লেবাননে নিহত প্রায় ৯ হাজার

২০২৩ সাল থেকে ইসরায়েলের সন্ত্রাসী হামলায় লেবাননে নিহত প্রায় ৯ হাজার

অনলাইন ডেস্ক: : গত তিন বছরে লেবাননে বর্বর ইসরায়েলি আগ্রাসনে ৮ হাজার ৯২০ জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও ৩০ হাজার ...বিস্তারিত

সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়...বিস্তারিত

সর্বশেষ খবর