চট্টগ্রাম   রবিবার, ৪ অক্টোবর ২০২৬  

শিরোনাম

রাতে চিৎকার শুনে মাছের ঘের থেকে কিশোরী উদ্ধার, ভোরে আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক    |    ১২:২৪ পিএম, ২০২১-০৭-২৫

রাতে চিৎকার শুনে মাছের ঘের থেকে কিশোরী উদ্ধার, ভোরে আত্মহত্যা

 

কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালীতে রেখা (১৪) নামে এক কিশোরী বিষপানে আত্মহত্যা করেছে। সে ওই এলাকার আইয়ূব আলীর মেয়ে।

শনিবার (২৪ জুলাই) ভোর রাতে সে বিষপান করে। পরে তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। রেখা রাজাখালী সিনিয়র মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। তবে ওই কিশোরীর পরিবারের অভিযোগ, গ্রামের তিন বখাটের ধর্ষণের শিকার হওয়ায় অপমান সইতে না পেরে সে বিষপানে আত্মহত্যা করেছে। আইয়ূব আলী জানান, শুক্রবার রাতে তিনি এবং তার স্ত্রী বাঁশখালীর পুঁইছড়িতে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। শনিবার ভোরে তার ছেলে রাসেল ফোন দিয়ে জানায়- তার বোন রেখা বিষপান করেছে। পরে তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আইয়ূব আলী বলেন, ‘বাড়ি ফিরে প্রতিবেশীদের কাছে জানতে পারি- শুক্রবার রাত ১১টার দিকে এলাকার তিন বখাটে আমার মেয়েকে বাড়ি থেকে জোর করে তুলে নিয়ে যায়। পরে মাছের ঘেরে তাকে ধর্ষণ করে। সে চিৎকার করলে স্থানীয়রা গিয়ে তাকে উদ্ধার করে বাড়িতে রেখে যায়।’ মৃত কিশোরীর বাবার দাবি, অপমান সইতে না পেরে তার মেয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। একই এলাকার মৃত বাদশার ছেলে আলমগীর, নুরুল হকের ছেলে রবি আলম ও বাঁশখালী ছনুয়া এলাকার মকসুদ আহমদের ছেলে আবুল কাশম মিলে তার মেয়েকে ধর্ষণ করেছে। অভিযুক্তরা বিভিন্ন সময় তার মেয়েকে হয়রানি করত বলেও অভিযোগ করেন আইয়ূব আলী।

পেকুয়া থানার ওসি (তদন্ত) কানন সরকার বলেন, ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবার দায়ের করা মামলাটি এখন ‘অপমৃত্যুর মামলা’ হিসেবে নথিভুক্ত করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদনে ধর্ষণের সত্যতা মিললে মামলাটি ধর্ষণ মামলা আকারে রেকর্ড করা হবে।

রিটেলেড নিউজ

সমুদ্রপথে মালয়েশিয়াগামী বোট থেকে ৭৬ জন উদ্ধার, আটক ১১ মানবপাচারকারী

সমুদ্রপথে মালয়েশিয়াগামী বোট থেকে ৭৬ জন উদ্ধার, আটক ১১ মানবপাচারকারী

টেকনাফ প্রতিনিধি : : সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠানোর সময় একটি ঝুঁকিপূর্ণ বোট থেকে ৭৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেà...বিস্তারিত


কক্সবাজারে সিজেএম আদালতের উদ্যোগে ১০০ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

কক্সবাজারে সিজেএম আদালতের উদ্যোগে ১০০ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

অনলাইন ডেস্ক: : কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতের উদ্যোগে বিভিন্ন মাদক মামলার ৯৯ কোটি ৩১ লà¦...বিস্তারিত


তেলের দামের প্রভাব টেকনাফ বন্দরে

তেলের দামের প্রভাব টেকনাফ বন্দরে

আমাদের ডেস্ক : : দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে পণ্য পরিবহনের খরচও বেড়েছে...বিস্তারিত


ডাকাতের অভয়ারণ্য টেকনাফ পাহাড়ি অঞ্চল, গুড়িয়ে দেওয়া হলো ৩০ আস্তানা

ডাকাতের অভয়ারণ্য টেকনাফ পাহাড়ি অঞ্চল, গুড়িয়ে দেওয়া হলো ৩০ আস্তানা

আমাদের ডেস্ক : : কক্সবাজারের টেকনাফ পাহাড়ি অঞ্চল অপহরণকারী ও ডাকাত দলের অভয়ারণ্য পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে। আ...বিস্তারিত


সৌদি আরবে বাংলাদেশি নিখোঁজ, সন্ধান চায় পরিবার

সৌদি আরবে বাংলাদেশি নিখোঁজ, সন্ধান চায় পরিবার

ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত


আন্তর্জাতিক ফ্লাইট চালুর অপেক্ষা: কক্সবাজার

আন্তর্জাতিক ফ্লাইট চালুর অপেক্ষা: কক্সবাজার

অনলাইন ডেস্ক: : রানওয়ে প্রস্তুত, আধুনিক টার্মিনালও প্রস্তুত। অবকাঠামোর বড় অংশের কাজ শেষ হলেও সামনে রয়েছে আরেক চ্à¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় à...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর