শিরোনাম
অনলাইন ডেস্ক: | ০৯:০৮ পিএম, ২০২৬-০৯-২৭
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যকে অসংলগ্ন ও ভারসাম্যহীন আখ্যায়িত করে এর কোনো জবাব দিতে চান না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (২৭ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
দাবি মেনে নিলে রাজধানীতে ককটেল বিস্ফোরণ বন্ধ হবে—নাসীরুদ্দীন পাটওয়ারীর এমন বক্তব্য ককটেল হামলার সঙ্গে তাদের সংশ্লিষ্টতার স্বীকারোক্তি কি না, সাংবাদিকদের এমন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনি যার কথা বললেন, অসংলগ্ন এবং ভারসাম্যহীন কথাবার্তা বলা সম্ভবত তার অভ্যাস। এ বিষয়ে আমার পর্যায় থেকে কোনো মন্তব্য করা সমীচীন মনে করছি না। আপনারা বিষয়টি বিশ্লেষণ করুন।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, যারা বলছেন ৯ দলের ৯ দফা মেনে নিলে ককটেল বিস্ফোরণ হবে না, তাতে কী বোঝা যায়? দাবি মানার জন্যই ককটেল মারা হচ্ছে। আগে বোধ হয় ১১ দল ছিল, চরমোনাই পীরের দল ও খেলাফত মজলিস বেরিয়ে যাওয়ায় সংখ্যা এখন ৯-এ দাঁড়িয়েছে এবং দফাও ৯টা।
স্বরাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেন, এখন ওই ৯ দফা মেনে নিলে আর কোনো ‘ঠুস-ঠাস’ হবে না—এটাই তো তাদের বক্তব্য। এসব বক্তব্যের মধ্য দিয়েই তারা নিজেরা প্রমাণ করছেন কারা এসব ঘটনার সঙ্গে জড়িত। তবে আমি ওই পর্যায়ের লোকের ভারসাম্যহীন ও অসংলগ্ন কথাবার্তার জবাব দিতে চাই না।
তথ্যসূত্র:
--https://shorturl.at/FXvD4
টেকনাফ প্রতিনিধি : : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি ছুড়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করা সেই যুবক...বিস্তারিত
টেকনাফ প্রতিনিধি : : মোঃ আরাফাত সানি : কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)'র পৃথক তিনটি অভিযা...বিস্তারিত
কক্সবাজার শহর প্রতিনিধি: : হাসিনুর রহমান সানি : সুশৃঙ্খলভাবে সম্পন্ন হলো কক্সবাজার সরকারি কলেজ ছাত্রশিবিরের ‘নবীন বরণ ও কà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মোহাম্মদ নুরুদ্দোজা : কক্সবাজারের চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় পল্লী চিকিৎসকসহ দুজন নিহত হয়েছেন। à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঐতিহ্য, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, পেশাগত মর্যাদা রক্ষা এবং সাংবাদিকদের পেশাগত অধিকার আদায়ের দীর্ঘ দ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : টাঙ্গাইলের মির্জাপুরে একটি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শিক্ষার্থীদের ধারাবাহিকভাবে যৌন নির্যাতন কà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited