শিরোনাম
ইমরান নূর: কোঅর্ডিনেটর | ০৭:৪৭ পিএম, ২০২৬-০৯-৩০
সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্টেম্বর) সৌদি আরবের জেদ্দার কিলো আর বাতাস ইন্ডাস্ট্রি পাড়া এলাকার নিজ কক্ষ থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। তার মোবাইল ফোনেও যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।
নিখোঁজ হাফেজ মো. আবদুল্লাহ কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপের পূর্ব দক্ষিণ পাড়া এলাকার বাসিন্দা। তার পিতার নাম মৃত রশিদ আহমদ। মাতার নাম মৃত সমুদা।
পরিবারের সদস্যরা জানান, হাফেজ মো. আবদুল্লাহ প্রায় ১৫–১৬ বছর ধরে সৌদি আরবে বসবাস করছেন। তিনি দীর্ঘদিন ধরে জেদ্দার কিলো আর বাতাস ইন্ডাস্ট্রি পাড়া এলাকায় অবস্থান করছিলেন।
নিখোঁজ হওয়ার পর পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজনসহ পরিচিতজনদের মাধ্যমে বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া হলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এতে পরিবারের সদস্যরা গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছেন।
হাফেজ মো. আবদুল্লাহর সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করেছেন তার পরিবার। কেউ তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকলে অথবা তাকে কোথাও দেখে থাকলে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
যোগাযোগ: ০৫৭৮৩৬০০৬৯/+৮৮০ ১৮৪০-৬৬২১৬৬
সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী ভাইদের পাশাপাশি সংশ্লিষ্ট বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের গ্রুপ ও পেজে সংবাদটি শেয়ার করে নিখোঁজ ব্যক্তির সন্ধানে সহযোগিতা করার জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষ অনুরোধ জানানো হয়েছে।
আমাদের ডেস্ক : : দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে পণ্য পরিবহনের খরচও বেড়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে পেশাগত দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে ‘দৈনিক আমাদের চট্টগ্রাম’-এর সহ-সম্পাদক ও স...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা-ঘটিভাঙ্গা এলাকায় জ্বালানি তেল বিক্রà...বিস্তারিত
ইমরান নূর: কোঅর্ডিনেটর : চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে মাওলানা এমদà¦...বিস্তারিত
ইমরান নূর: কোঅর্ডিনেটর : শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদে জুমা চট্টগ্রামের ঐতিহ্যবাহী সিআরবি মাঠে নিত্যপ্রয়োজনীয় পণ্যের আà...বিস্তারিত
বিশেষ সম্পাদকীয় : দৈনিক আমাদের কক্সবাজার পত্রিকার সহ-বার্তা সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন মিছবাহ উদ্দিন। বুধবার (২...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited