শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ১১:৪৯ এএম, ২০২২-০৭-২১
শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন রনিল বিক্রমাসিংহে। গোতাবায়া রাজাপাকসের পদত্যাগের পর সংসদ সদস্যদের ভোটে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন। তবে এখন তার বিরুদ্ধেও দেশটিতে বিক্ষোভ শুরু হয়েছে। এরই মধ্যে সরকারবিরোধী বিক্ষোভকারীরা রাজধানী কলম্বোর রাস্তায় জড়ো হতে শুরু করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
কয়েকশ বিক্ষোভকারী বুধবার (২০ জুলাই) কলম্বোর গোতাগোগামা সাইটে জড়ো হয়। যেখানে গত সপ্তাহে তারা রাষ্ট্রপতি হিসেবে গোতাবায়া রাজাপাকসের পদত্যাগ উদযাপন করে।বিক্ষোভে বক্তৃতা দেওয়ার সময় নেতারা সাবেক ছয় বারের প্রধানমন্ত্রী বিক্রমাসিংহেকে দেশের প্রেসিডেন্ট হিসেবে মানতে অস্বীকার জানিয়েছেন। দেশের বর্তমান অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের জন্য বিক্রমাসিংহে আংশিকভাবে দায়ী বলেও জানান তারা।
আন্তঃবিশ্ববিদ্যালয় ছাত্র ফেডারেশনের নেতা ওয়াসান্থা মুদালিগে জনতার উদ্দেশ্যে বলেন, সংসদে একজন নতুন রাষ্ট্রপতিকে নির্বাচিত করা হয়েছে। তবে এই রাষ্ট্রপতি আমাদের জন্য নতুন নয়, এতে জনগণের ম্যান্ডেট নেই বলেও জানানা তিনি।
গোতাবায়া রাজাপকাসে প্রায় ৭০ লাখ ভোট পেয়েছিলেন। তাকেও আমারা পদত্যাগে বাধ্য করতে পেরেছি। কিন্তু রানিল বিক্রমাসিংহে এখন পিছনের দরজা থেকে সেই আসনটি সুরক্ষিত করেছেন। তিনি বলেন, রনিল আমাদের রাষ্ট্রপতি নন।
অনলাইন ডেস্ক: : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কাসুরে অবস্থিত পাক-ভারত সীমান্তের কাছে বেসামরিক মুসলিম নাগরিকদের à¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ঠাকুরগাঁওয়ে মন্দিরে সনাতনী হিন্দুদের ওপর ইসকনপন্থী হিন্দুদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সম্প্রতি ইসরায়েলের হাইফা শহরের আয়োজিত কাদিয়ানী সম্প্রদায়ের মহাসম্মেলন এবং এতে ইহুদিদের ব্যা...বিস্তারিত
ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited