শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৪:০৮ পিএম, ২০২১-০৪-১৬
আমাদের ডেক্সঃ
রাজধানীর পৃথক দুটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৪ ঘণ্টার ব্যবধানে করোনা আক্রান্ত হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। এছাড়া তাদের পরিবারের সব সদস্যই করোনায় আক্রান্ত হয়েছেন।
মৃতদের মেয়ের জামাতা মানবজমিনকে বলেন, নারায়ণগঞ্জের জামতলা হাজী ব্রাদার্স রোড এলাকার নিজ বাড়িতে থাকতেন তার শ্বশুর-শ্বাশুড়ি। শ্বশুর মো. রফিকুল ইসলাম (৭৫) বাইপাস সার্জারির রোগী।
যে কারণে তিনি প্রায়শই অসুস্থ হয়ে পড়তেন। সম্প্রতি তিনি করোনা আক্রান্ত হন। অসুস্থবোধ করলে তাকে ঢাকার শমরিতা হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার তিনি মারা যান।
মৃতদের স্বজন আক্তার হোসেন মুকুল বলেন, স্বামী রফিকুলের মৃত্যুর ২৪ ঘণ্টার ব্যবধানে তার স্ত্রীর মৃত্যু হয়। স্ত্রী সাগরিকা (৬৫) করোনা আক্রান্ত হলে মিটফোর্ডের এভার হেল্থ হাসপাতালে ভর্তি করা হয়।
তার শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টায় তার মৃত্যু হয়। রফিকুল ইসলামের মৃত্যুর বিষয়টি জানতেন না তার স্ত্রী।
তাদের তিন ছেলে-মেয়ের মধ্যে দুই ছেলে আমেরিকা প্রবাসী। একমাত্র মেয়ে সপরিবারে ঢাকার রামপুরায় বসবাস করেন। তার পুরো পরিবার করোনা আক্রান্ত। মৃতার এই স্বজন বলেন, আন্তর্জাতিক বিমান যোগাযোগ বন্ধ থাকায় তাদের ছেলেরা পিতা-মাতার শেষ বিদায়ে শরিক হতে পারেননি।
অনলাইন ডেস্ক: : মৎস্য চাষ ও উৎপাদনে অসামান্য অবদান রাখায় ৪ জনকে বিশেষ সম্মাননা পদক প্রদান করা হয়। 'রূপালি মৎস্যে ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ভূমধ্যসাগর থেকে অচেতন অবস্থায় উদ্ধার হওয়া ২৯ বাংলাদেশি মিসরের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ত...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : শনিবার দুপুরে সিলেটে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির শনিবা...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : হবিগঞ্জে ১৭১টি শিল্পকারখানায় গ্যাস সররবাহ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। এতে থেমে গেছে উৎপাদন। ব...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে এবং ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জান...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : শরীয়তপুরের সখিপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে গর্ভবতী এক নারীকে ধর্ষণের চেষ্টা চালায় এক ছাত্রদল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited