শিরোনাম
স্পোর্টস ডেস্ক | ০৩:৪৩ পিএম, ২০২২-০১-২৬
সর্বশেষ ১৯৯৮ সালে পাকিস্তান সফর করেছিল অস্ট্রেলিয়া। এরপর কেটে গেছে দীর্ঘ ২৪ বছর। অবশেষে চলতি বছরের মার্চে পূর্ণাঙ্গ সফরে পাকিস্তান যাওয়ার কথা রয়েছে দলটি।
তবে এই সফর নিয়ে নিরাপত্তা শঙ্কায় ভুগছে অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। এমন খবর জানিয়েছে অস্ট্রেলিয়ার শীর্ষ গণমাধ্যম সিডনি মর্নিং হেরাল্ড।
নাম প্রকাশ না করে এক ক্রিকেটারের শঙ্কার খবর দিয়েছে সংবাদমাধ্যমটি। নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে তারা লিখেছে, ‘আমরা প্রত্যেকে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। ’ কিন্তু দেশটির ক্রিকেট নির্বাচক জর্জ বেইলি অবশ্য ইতিবাচক কথাই শুনিয়েছেন। বুধবার সংবাদ মাধ্যমকে তিনি বলেন, পাকিস্তানের নিরাপত্তা নিয়ে কোনো ছাড় দেওয়া হচ্ছে না। সেখানে কঠোর, শক্তিশালী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে যা সফরকারী দল পুঙ্খানুপুঙ্খভাবে পরখ করছে। ’
তিনি আরও বলেন,‘আমি বিশ্বাস করি, বোর্ড এখনও এই সফরের ছোটখাটো সকল বিষয় পর্যালোচনা করছে। যখনই আমরা সফর নিয়ে সবুজ সংকেত পাবো তখন স্কোয়াড নিয়ে কাজ করবো। ’
আগামী মার্চে তিনটি করে টেস্ট ও ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি খেলতে পাকিস্তানে সফর করবে অস্ট্রেলিয়া।
চকরিয়া প্রতিনিধি: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : শুরুর গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু প্রথমার্ধেই আলভারেজের গোলে সমতায় ফেরে আতলেতিকো মà...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বৃদ্ধির ঘোষণা দিয়েছে । তবে জাত...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : নারী ওপেন টেনিসের জীবন্ত কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। তার নামের পাশে রয়েছে রেকর্ড ২৩টি গ্র্যান্ড স...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : জাপানের সামনে সুযোগ ছিল টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতার। অন্যদিকে প্রতিশোধের মিশনে নেমেছিà¦...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : ডান-হাঁটুর লিগামেন্ট ইনজুরির কারনে আসন্ন এশিয়া কাপের ১৫তম আসরে খেলতে পারবেন না পাকিস্তানের বোলিং...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited