শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ১২:৩৩ পিএম, ২০২২-০৮-১৫
আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানে একটি আতশবাজির গুদামে বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও বহু মানুষ। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বেশ কিছু ভিডিও ফুটেজে দেখা গেছে সুরমালু বাজারে ওই দুর্ঘটনার পর চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়েছে এবং লোকজন দ্রুত সেখান থেকে পালানোর চেষ্টা করছে।
জীবিতদের উদ্ধারে কাজ করে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। তারা লোকজনকে ঘটনাস্থলে থেকে নিরাপদে সরিয়ে নিয়েছেন। এক প্রত্যক্ষদর্শী বলেন, এক মিনিটেই যেন সবকিছু শেষ হয়ে গেল। লোকজন গুদাম থেকে বের হতে পারছিল না।
জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, প্রাথমিক তথ্য থেকে জানা গেছে দুটি বড় বিস্ফোরণ ঘটেছে। ফলে সেখানে আগুন ধরে যায়। তবে কীভাবে আতশবাজি থেকে বিস্ফোরণ ঘটলো সে বিষয়টি পরিষ্কার নয়। এই ঘটনায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে এবং আরও প্রায় ৪০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইয়েরেভানের মেয়রের অফিস থেকে জানানো হয়েছে, দুর্ঘটনায় কতজন মানুষ আটকা পড়েছে তা এখনও পরিষ্কার নয়। ইয়েরেভানভিত্তিক এক সাংবাদিক বলেন, আমার যতদূর মনে হয় রাজধানী শহরে এ ধরনের ভয়াবহ দুর্ঘটনা আমি আর দেখিনি।
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতির সার্বিক অবস্থা মূল্যায়নে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : আফগানিস্তানের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, সঞ্চালন অবকাঠামো সম্প্রসারণ এবং জ্বালানি খাতে স্বà¦...বিস্তারিত
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় অবস্থিত চারটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন যুক্তরাজ্যের রাজ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : রোহিঙ্গা শরণার্থীদের জীবনযাত্রা, মানবিক সহায়তা ও নিরাপত্তা পরিস্থিতি দেখতে আগামীকাল মঙ্গলবার (১à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় শীত মৌসুমের প্রথম ঝড় ও ভারী বৃষ্টিতে ভয়াবহ মানবিক সংকটে পড়েছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। ম...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি: : মোহাম্মদ নুরুদ্দোজা : সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ বাংলাদেশি নিহত হয়েছেন। à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited