চট্টগ্রাম   রবিবার, ৪ অক্টোবর ২০২৬  

শিরোনাম

নারী বিশ্বকাপের প্রাইজমানি দ্বিগুণ করলো আইসিসি

স্পোর্টস ডেস্ক    |    ০৪:১৪ পিএম, ২০২২-০২-১৫

নারী বিশ্বকাপের প্রাইজমানি দ্বিগুণ করলো আইসিসি

নারী ক্রিকেটের প্রসারের জন্য বিনিয়োগ বৃদ্ধির কথা প্রায়ই বলে থাকে আইসিসি। সেগুলো যে স্রেফ বলার জন্য বলা নয়, তাও প্রমাণ করলো বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। আসন্ন নারী ওয়ানডে বিশ্বকাপের প্রাইজমানি প্রায় দ্বিগুণ করেছে আইসিসি। আগামী ৪ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত নিউজিল্যান্ডে হবে নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। মঙ্গলবার ঘোষণা করা হয়েছে এই টুর্নামেন্টের প্রাইজমানি। সবমিলিয়ে এবারের আসরে দেওয়া হবে ৩৫ লাখ ডলার। যা গত আসরের চেয়ে ৭৫ শতাংশ বেশি। 

এবারের নারী বিশ্বকাপের চ্যাম্পিয়নরা পাবেন ১৩ লাখ ২০ হাজার ডলার। যা ইংল্যান্ডে হওয়া ২০১৭ সালের বিশ্বকাপের চেয়ে দ্বিগুণ। এছাড়া এবারের রানার্সআপ দলকে দেওয়া হবে ৬ লাখ ডলার। যা গত আসরের চেয়ে ২ লাখ ৭০ হাজার ডলার বেশি। সেমিফাইনালে হেরে যাওয়া দুই দলের জন্য থাকছে সমান ৩ লাখ ডলার করে। আর প্রথম রাউন্ডে বাদ পড়া চার দলের জন্য থাকছে ৭০ হাজার ডলার করে পুরস্কার। গত আসরে প্রথম রাউন্ডে বাদ পড়া দলগুলোর জন্য ছিল পুরস্কার হিসেবে ছিল ৩০ হাজার ডলার করে।

এর বাইরে প্রথম রাউন্ডে প্রতিটি জয়ের জন্য ২৫ হাজার ডলার করে পাবে দলগুলো। এভাবে প্রথম রাউন্ডের ২৮ ম্যাচে উইনিংস বোনাস হিসেবে দেওয়া হবে মোট ৭ লাখ ডলার। গত দুই আসরেই উল্লেখযোগ্য হারে বাড়লো নারী বিশ্বকাপের প্রাইজমানি। ২০১৩ সালের আসরে সবমিলিয়ে ছিল ২ লাখ পুরস্কার। ২০১৭ সালে এটি দশগুণ বেড়ে হয় ২০ লাখ ডলার। এবার ২০২২ সালের আসরে দেওয়া হবে সবমিলিয়ে ৩৫ লাখ ডলার। আট দলের অংশগ্রহণে এবারের আসরে গ্রুপ স্টেজের ম্যাচগুলো হবে রাউন্ড রবিন ফরম্যাটে। অর্থাৎ অংশগ্রহণকারী দলগুলো নিজেদের মধ্যে খেলবে একটি করে ম্যাচ। পরে সেমিফাইনালের দুই ও ফাইনাল মিলে মোট ৩১টি ম্যাচ হবে বিশ্বকাপে।

উল্লেখ্য, এবারের আসর দিয়েই নারী ওয়ানডে বিশ্বকাপে অভিষেক হচ্ছে বাংলাদেশ দলের। বাংলাদেশের প্রথম ম্যাচ ৫ মার্চ, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। এরপর ১৪ মার্চ পাকিস্তান, ১৮ মার্চ ওয়েস্ট ইন্ডিজ, ২২ মার্চ ভারত, ২৫ মার্চ অস্ট্রেলিয়া ও ২৭ মার্চ ইংল্যান্ডের বিপক্ষে নিগার সুলতানা জ্যোতির দল। আন্ডারডগ হিসেবে বিশ্বকাপ খেলতে গিয়ে কোনো ম্যাচ না জিতলেও ৭০ হাজার ডলার বা প্রায় ৬০ লাখ টাকার বেশি পাবে বাংলাদেশ। আর দারুণ পারফরম্যান্স উপহার দিয়ে কোনো ম্যাচ জিততে পারলেই প্রতি ম্যাচের জন্য যোগ হবে ২৫ হাজার ডলার করে।

রিটেলেড নিউজ

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

চকরিয়া প্রতিনিধি: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত


আতলেতিকোকে হারিয়ে এগিয়ে গেল রিয়াল, আর্সেনালের বিশাল জয়

আতলেতিকোকে হারিয়ে এগিয়ে গেল রিয়াল, আর্সেনালের বিশাল জয়

স্পোর্টস ডেস্ক : শুরুর গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু প্রথমার্ধেই আলভারেজের গোলে সমতায় ফেরে আতলেতিকো মà...বিস্তারিত


বিসিবির কাছে চার মাসের বেতন বকেয়া সাকিবের!

বিসিবির কাছে চার মাসের বেতন বকেয়া সাকিবের!

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বৃদ্ধির ঘোষণা দিয়েছে । তবে জাত...বিস্তারিত


চমক দেখিয়ে পাওয়া জয়কে ‘বোনাস’ বলছেন সেরেনা

চমক দেখিয়ে পাওয়া জয়কে ‘বোনাস’ বলছেন সেরেনা

স্পোর্টস ডেস্ক : নারী ওপেন টেনিসের জীবন্ত কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। তার নামের পাশে রয়েছে রেকর্ড ২৩টি গ্র্যান্ড স...বিস্তারিত


 প্রতিশোধ নিয়ে বিশ্বকাপ জিতলো স্পেন

 প্রতিশোধ নিয়ে বিশ্বকাপ জিতলো স্পেন

স্পোর্টস ডেস্ক : জাপানের সামনে সুযোগ ছিল টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতার। অন্যদিকে প্রতিশোধের মিশনে নেমেছিà¦...বিস্তারিত


একাদশের ১১ জনকেই ম্যাচ উইনার বললেন আফ্রিদি

একাদশের ১১ জনকেই ম্যাচ উইনার বললেন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক : ডান-হাঁটুর লিগামেন্ট ইনজুরির কারনে আসন্ন এশিয়া কাপের ১৫তম আসরে খেলতে পারবেন না পাকিস্তানের বোলিং...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় à...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর