শিরোনাম
অনলাইন ডেস্ক: | ০৭:১৪ পিএম, ২০২৬-০৮-৩০
আফগানিস্তানের হেলমান্দ প্রদেশের নাদ আলী জেলায় ৮০ বছরের বৃদ্ধের সঙ্গে ৮ বছরের এক শিশুর জোরপূর্বক বিয়ে আয়োজনের খবর পেয়ে তাৎক্ষণিক হস্তক্ষেপ করেছে ইমারাতে ইসলামিয়ার স্থানীয় কর্তৃপক্ষ। জোরপূর্বক বিয়ে ঠেকিয়ে শিশুটিকে সুরক্ষা দেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট পরিবারকে শরিয়াহ অনুযায়ী নারীর অধিকার সম্পর্কেও সচেতন করা হয়েছে।
নাদ আলী জেলার তথ্য ও সংস্কৃতি দপ্তর জানিয়েছে, এক বাবা তার ৮ বছর বয়সী মেয়েকে ৮০ বছর বয়সী এক ব্যক্তির সঙ্গে জোরপূর্বক বিয়ে দেওয়ার আয়োজন করেছিলেন। বিষয়টি জানতে পেরে জেলার বিরোধ নিষ্পত্তি ও অভিযোগ দেখভালের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা দ্রুত হস্তক্ষেপ করেন এবং বিয়ের আয়োজন বন্ধ করে দেন।
কর্তৃপক্ষ শিশুটির বাবা ও পরিবারের অন্যান্য সদস্যকে ডেকে পাঠায়। এ সময় তাদের শরিয়াহ আইনে নারীর অধিকার ও বিয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিধান সম্পর্কে অবহিত করা হয় এবং জানানো হয় যে ইমারাতে ইসলামিয়ার বিধানে তথা শরিয়াহতে জোরপূর্বক বিয়ে নিষিদ্ধ। পরে আনুষ্ঠানিকভাবে ওই বিয়ে বন্ধ করে দেওয়া হয়।
ইমারাতে ইসলামিয়ার স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, নাদ আলী জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এর আগেও এ ধরনের বেশ কয়েকটি ঘটনায় হস্তক্ষেপ করেছেন এবং জোরপূর্বক বিয়ে বন্ধে ব্যবস্থা নিয়েছেন। একই সঙ্গে পরিবারগুলোকে নারীর অধিকার ও বিয়ে সংক্রান্ত শরিয়াহ বিধান সম্পর্কে সচেতন করার উদ্যোগও নেওয়া হয়েছে।
তথ্যসূত্র:
1. 80-Year-Old’s Marriage to 8-Year-Old Girl Blocked in Nad Ali
– https://tinyurl.com/2mu6wt8e
অনলাইন ডেস্ক: : ২০২৩ সালের ৭ই অক্টোবরের ঘটনার তৃতীয় বার্ষিকী উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে হামাস তাদের প্রতিরোধ সংগ্...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ভারতের উত্তর প্রদেশে মসজিদের লাউডস্পিকারে আজান দেওয়ার ঘটনায় ইমামকে গ্রেপ্তার করেছে হিন্দুত্বব...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : শিক্ষাবাজেটে ঘাটতি, শিক্ষক ও কর্মী সংকট এবং পুরোনো ভবনের শিক্ষাদানের প্রতিবাদে ফ্রান্সজুড়ে ছড়িয়à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : তুরস্কের বাজারে বাংলাদেশের পণ্য রপ্তানি চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে দ্বিগুণেরও বেশà¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : মুসলিম পরিচয়ের কারণে আলিয়া বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে গালিগালাজ ও মারধর করেছে দুই উগ্র à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : অধিকৃত জম্মু ও কাশ্মীরে দখলদার ভারতীয় বাহিনীর অভিযানে চলতি বছরের প্রথম ৯ মাসে ২৬ জন কাশ্মীরি নিহত ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited