শিরোনাম
স্পোর্টস ডেস্ক | ১২:৪০ পিএম, ২০২২-০৭-২৬
আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা প্রয়াত হয়েছেন দেড় বছর আগে। মৃত্যুর পর থেকেই বিখ্যাত এই ফুটবলারকে নানাভাবে স্মরণ ও শ্রদ্ধা জানানো হয়েছে। কখনও মূর্তি বানিয়ে, কখনও আস্ত বিমানকে মিউজিয়াম বানিয়ে, কখনও স্টেডিয়ামের নাম বদল করে ম্যারাডোনার প্রতি সম্মান জানানো হয়। এবার আর্জেন্টাইন কিংবদন্তিকে অভিনব উপায়ে সম্মান জানানো হবে মহাকাশে।
আর্জেন্টিনীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এক বেসরকারি সংস্থার উদ্যোগে কৃত্রিম উপগ্রহের সাহায্যে মহাকাশে ম্যারাডোনার ব্যবহৃত সামগ্রী পাঠানো হবে। প্রয়াত তারকার এক জোড়া জুতো এবং একটি হার্ড ড্রাইভ ওই কৃত্রিম উপগ্রহের সঙ্গে বিশেষভাবে জুড়ে দেওয়া হবে। সেই হার্ড ড্রাইভে আর্জেন্টিনাসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা ম্যারাডোনার সমর্থক এবং অনুরাগীদের ভিডিও এবং অডিও বার্তা থাকবে।
কৃত্রিম উপগ্রহের নাম দেওয়া হয়েছে ‘কসমিক কাইট’। ম্যারাডোনাকে প্রথমবার ওই নামে ডেকেছিলেন উরুগুয়ের এক সাংবাদিক। ইংল্যান্ডের বিপক্ষে শতাব্দীর সেরা গোলের পর সেই নাম সর্বত্র প্রচলিত হয়ে যায়। দেশের মানুষও তাকে ওই নামে ডাকতেন।
চকরিয়া প্রতিনিধি: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : শুরুর গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু প্রথমার্ধেই আলভারেজের গোলে সমতায় ফেরে আতলেতিকো মà...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বৃদ্ধির ঘোষণা দিয়েছে । তবে জাত...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : নারী ওপেন টেনিসের জীবন্ত কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। তার নামের পাশে রয়েছে রেকর্ড ২৩টি গ্র্যান্ড স...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : জাপানের সামনে সুযোগ ছিল টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতার। অন্যদিকে প্রতিশোধের মিশনে নেমেছিà¦...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : ডান-হাঁটুর লিগামেন্ট ইনজুরির কারনে আসন্ন এশিয়া কাপের ১৫তম আসরে খেলতে পারবেন না পাকিস্তানের বোলিং...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited