শিরোনাম
ঢাকা অফিস :: | ০৫:৩০ পিএম, ২০২২-০৩-০২
ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত এসসা ইউসেফ এসসা আল দুহাইলান জানিয়েছেন, ‘ঢাকার সৌদি দূতাবাস গত ২৪ ফেব্রুয়ারি একদিনে ১২ হাজার ৩শ ভিসা ইস্যু করেছে। এটা একটি রেকর্ড। ’ বুধবার (২ মার্চ) ঢাকার সৌদি দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সৌদি রাষ্ট্রদূত জানান, ‘গত ৫ বছরে ১৪ লাখ ভিসা ইস্যু করেছে ঢাকার সৌদি দূতাবাস। তবে, করোনাকালে ভিসা কমে গিয়েছিল। এখন ভিসা ইস্যু আবার বেড়েছে। ’
তিনি জানান, ‘গত সপ্তাহে সৌদি দূতাবাস ৩৮ হাজার ভিসা ইস্যু করেছে। আর একদিনে গত ২৪ ফেব্রুয়ারি ১২ হাজার ৩শ ভিসা দেওয়া হয়েছে। ’
এক প্রশ্নের উত্তরে সৌদি রাষ্ট্রদূত জানান, ‘আমরা করোনাকালে সব হাজিদের সুরক্ষা চাই। সে কারণে হজের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। সৌদি সরকার থেকে এ বিষয়ে সিদ্ধান্ত আসলে আপনাদের জানাতে পারবো। ’
সৌদি রাষ্ট্রদূত জানান, ‘হুথি বিদ্রোহীদের সন্ত্রাসীদের কার্যক্রমের বিরুদ্ধে বাংলাদেশ যে অবস্থান নিয়েছে তাতে আমরা সন্তুষ্ট। ’
তিনি জানান, ‘বাংলাদেশে সৌদি বিনিয়োগকারীরা বিনিয়োগ বাড়াতে আগ্রহী। এখানে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সৌদি বিনিয়োগকারীদের বিনিয়োগের সুযোগ রয়েছে। আগামীতে দুইদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়বে বলে আমরা প্রত্যাশা করছি। ’
অনলাইন ডেস্ক: : বাংলাদেশ জামায়াতে ইসলামী, উপনির্বাচন, পূজা, পুলিশ সুপার পুলিশ সুপারের সাথে সাক্ষাৎ শেষে সংবাদিকদà§...বিস্তারিত
টেকনাফ প্রতিনিধি : : সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠানোর সময় একটি ঝুঁকিপূর্ণ বোট থেকে ৭৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতের উদ্যোগে বিভিন্ন মাদক মামলার ৯৯ কোটি ৩১ লà¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ঠাকুরগাঁওয়ে মন্দিরে সনাতনী হিন্দুদের ওপর ইসকনপন্থী হিন্দুদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হা...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজীপুরের শ্রীপুরে এক কলেজছাত্রীকে অস্ত্রের মুখে অপহরণের করেছে এক ছাত্রদল নেতা। অভিযুক্ত ব্যক্à¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited