শিরোনাম
উখিয়া প্রতিনিধি | ০২:০৯ পিএম, ২০২৫-০৩-০৪
উখিয়ায় পবিত্র মাহে রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর মূল্য স্থিতিশীল রাখতে বাজার তদারকি শুরু করেছে। সোমবার (৩ মার্চ) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কামরুল হোসেন চৌধুরীর নেতৃত্বে মরিচ্যা বাজারে ৬টি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ৬ টি পৃথক মামলায় ৩৭ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। দোকানে মূল্য তালিকা না লাগানো এবং ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী বিক্রির অভিযোগে মুদির দোকানী লিটন বড়ুয়াকে ২০ হাজার, আব্দুল হাকিমকে ৩ হাজার, নুরুল ইসলামকে ৩ হাজার টাকা, আব্দুস শুক্কুরকে ৩ হাজার টাকা, মুরগির ব্যবসায়ী ছলিম কে ৫ হাজার ও মাছ ব্যবসায়ী নূর মোহাম্মদ কে ৩ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুল হোসেন চৌধুরী জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৩৯ ধারায় ব্যবসা প্রতিষ্ঠান সমূহে যথাযথ মূল্য তালিকা না থকা অধিক মুল্যে মালামাল বিক্রয়ের অপরাধে অর্থদণ্ড জরিমান আদায় করা হয়েছে।
অপরদিকে গত রবিবার কোটবাজার স্টেশনে অনুরূপ অভিযান চালিয়ে ২২ হাজার টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।
অনলাইন ডেস্ক: : আন্তর্জাতিক বাজারে আফগানিস্তানের জাফরানের চাহিদা ও পরিচিতি বাড়ার সঙ্গে সঙ্গে দেশটিতে এ মূল্যবাà¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : শেখ হাসিনার ষড়যন্ত্রে দেশের গুপ্ত বাহিনী সায় দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বলেছেন,দুর্নীতি প্রতিরোধ করা এবং দেশকে দুর্নীতিমু...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কক্সবাজারের চকরিয়া উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে দাবিদারবিহীন প্রায় ৩২শ’ দলিল পুড়িয়ে ফেলার ঘটনাà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান বলেছেà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : পাবনার ঈশ্বরদীতে বালু ব্যবসার নিয়ন্ত্রণ ও চাঁদাবাজিকে কেন্দ্র করে জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited