শিরোনাম
স্পোর্টস ডেস্ক | ০৩:২৪ পিএম, ২০২১-১২-১২
ক্যামেরুন ফুটবল ফেডারেশনের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বার্সেলোনা, ইন্টার মিলান ও চেলসির সাবেক ফরোয়ার্ড স্যামুয়েল ইতো। শনিবার দিনব্যাপী নির্বাচনের পর ক্যামেরুন ফুটবলের নতুন কর্তা হিসেবে ইতোর নাম ঘোষণা করা হয়। ক্যামেরুনের কিংবদন্তি ফুটবলার ইতো পেশাদার ফুটবল থেকে অবসর নিয়েছেন তিন বছর আগে। ৪০ বছর বয়সী ইতো এতদিন ফুটবলের সাথেই ছিলেন। তিন বছর ধরে আফ্রিকান ফুটবলে ফিফার বিভিন্ন সামাজিক কাজে যুক্ত ছিলেন তিনি। এবার আরো বড় দায়িত্ব পড়েছে ইতোর উপর। আগামী জানুয়ারিতে ক্যামেরুনে অনুষ্ঠিত হবে আফ্রিকান নেশনস কাপ। কিন্তু তার আগে দেশটির ফুটবলের সর্বোচ্চ পদটিতে থাকা সেইদু এমবোমবো নিওয়ার মেয়াদ অবৈধ ঘোষণা করে ক্রীড়ার সর্বোচ্চ আদালত কোর্ট অব আর্বিট্রেশন। যে কারণে সভাপতির পদটি শূন্য হয়ে যায়। দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি নির্বাচনে মোট ৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। তবে নির্বাচনের দিন সকালে ৫ জন প্রার্থী সরে দাঁড়ান। নির্বাচনে সদ্য সাবেক সভাপতি সেইদু এমবোমবো নিওয়ার ও স্যামুয়েল ইতোর মধ্যেকার লড়াই হয়। সবমিলিয়ে ৪৩ ভোটে নির্বাচিত প্রেসিডেন্ট নির্বাচিত হয় বার্সেলোনা কিংবদন্তি। সাবেক প্রেসিডেন্ট সেইদু ভোট পান ৩১টি
স্পোর্টস ডেস্ক : শুরুর গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু প্রথমার্ধেই আলভারেজের গোলে সমতায় ফেরে আতলেতিকো ম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বৃদ্ধির ঘোষণা দিয়েছে । তবে জাত...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : নারী ওপেন টেনিসের জীবন্ত কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। তার নামের পাশে রয়েছে রেকর্ড ২৩টি গ্র্যান্ড স...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : জাপানের সামনে সুযোগ ছিল টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতার। অন্যদিকে প্রতিশোধের মিশনে নেমেছি...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : ডান-হাঁটুর লিগামেন্ট ইনজুরির কারনে আসন্ন এশিয়া কাপের ১৫তম আসরে খেলতে পারবেন না পাকিস্তানের বোলিং...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টিতে নতুন ধরনের ক্রিকেট খেলতে চাইছে বাংলাদেশ। নেতৃত্ব তুলে দেওয়া হয়েছে সাকিব আল হাসানের...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited