শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০৪:৫৬ পিএম, ২০২২-০৩-০২
প্রতিবেশী দেশ ইউক্রেনের ওপর সর্বাত্মক হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। রুশ বাহিনীর আক্রমণে বহু ইউক্রেনীয়র মৃত্যু সংবাদ পাওয়া যাচ্ছে।
ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের অসংখ্য স্থাপনা মাটির সঙ্গে মিশে গেছে। তবে ইউক্রেনীয়রাও প্রতিরোধ-যুদ্ধ শুরু করেছেন। ইউক্রেনের সামরিক বাহিনী শুরু থেকেই রুশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছে। এরপর ধীরে ধীরে সেখানকার সাধারণ মানুষও অস্ত্র হাতে তুলে নিতে শুরু করেন। বাদ যাননি ক্রীড়াক্ষেত্রের তারকারাও। তাদের কেউ কেউ আবার যুদ্ধে প্রাণ হারিয়েছেন। এর মধ্যে দুজন ফুটবলারের মৃত্যু সংবাদ নিশ্চিত করেছে পেশাদার ফুটবলারদের আন্তর্জাতিক সংগঠন (ফিফপ্রো)।
ফিফপ্রো জানিয়েছে, গত শুক্রবার ভিটালি সাপিলো (২১) এবং দিমিত্রি মার্টিনেঙ্কো (২৫) নামের ওই দুই তরুণ ফুটবলার রুশ সামরিক বাহিনীর হামলায় মৃত্যুবরণ করেন। এর মধ্যে সাপিলো ইউক্রেনের ঘরোয়া শীর্ষ লিগের ক্লাব কার্পাথিয়ানস লভিভের বয়সভিত্তিক দলে খেলতেন। আর মার্টিনেঙ্কো খেলতেন রাজ্যভিত্তিক ক্লাব এফসি গোস্টোমেলে। রুশ বাহিনীর হামলার সময় নিজ বাড়িতেই ছিলেন তিনি।
এদিকে 'বিবিসি'-এর খবরে বলা হয়েছে, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে অন্তত ১৩৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এরমধ্যে ১৩ শিশুও রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের মুখপাত্র লিজ থ্রোসেল বলেন, প্রকৃত মৃত্যুর সংখ্যা অনেক বেশি হতে পারে। এছাড়াও যুদ্ধে প্রায় ৪০০ মানুষ আহত হয়েছেন।
অনলাইন ডেস্ক: : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কাসুরে অবস্থিত পাক-ভারত সীমান্তের কাছে বেসামরিক মুসলিম নাগরিকদের à¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ঠাকুরগাঁওয়ে মন্দিরে সনাতনী হিন্দুদের ওপর ইসকনপন্থী হিন্দুদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সম্প্রতি ইসরায়েলের হাইফা শহরের আয়োজিত কাদিয়ানী সম্প্রদায়ের মহাসম্মেলন এবং এতে ইহুদিদের ব্যা...বিস্তারিত
ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited