শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০২:৫২ পিএম, ২০২২-০২-০১
ফরাসি রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে মালির সামরিক জান্তা সরকার। মালির অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর করা ‘আপত্তিকর’ মন্তব্যকে কেন্দ্র করেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়। খবর বিবিসির। এদিকে ফ্রান্স বলছে, তাদের রাষ্ট্রদূত জোয়েল মেয়েরকে ডেকে পাঠানো হয়েছে। তাকে মালি ছাড়ার জন্য ৭২ ঘণ্টা সময় দেওয়া হয়েছে। গত সপ্তাহে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন-ইয়েভস লে দ্রিয়ান বলেন, মালির জান্তা সরকার ‘অবৈধ’ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।
সাবেক এই ফরাসি উপনিবেশে রাশিয়ার ক্রমবর্ধমান সম্পৃক্ততার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছে পশ্চিমা শক্তির দেশগুলো।বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ে স্থানীয় নিরাপত্তা বাহিনীকে শক্তিশালী করার জন্য কয়েক সপ্তাহ ধরে সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে মস্কো। বেশ কিছু বেনামি সূত্র বলছে, রাশিয়ার হাজার হাজার ভাড়াটে সেনা সেখানে কাজ করছে।এর মালি সরকারকে সহায়তা দিতে ২০১৩ সালে দেশটিতে হস্তক্ষেপ করেছিল ফ্রান্স।
এবার তারা মালি থেকে সেনা মোতায়েন কমিয়ে আনার পরিকল্পনা করছে।
জান্তা সরকারকে রক্ষার বিনিময়ে রাশিয়ার ভাড়াটে সেনারা মালির সম্পদ থেকে সুবিধা নিচ্ছে বলেও অপর এক সাক্ষাতকারে অভিযোগ তুলেছেন লে দ্রিয়ান।বিশ্বের অন্যতম দরিদ্র দেশ মালি। ফ্রান্সের সঙ্গে তাদের আগে সম্পর্ক ভালো থাকলেও ২০২০ সালের আগস্টে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর দুদেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। চলতি মাসে দেশটিতে নির্বাচনের ব্যবস্থা করার কথা থাকলেও সে সংক্রান্ত একটি চুক্তি বাতিল করেছে জান্তা সরকার এবং ২০২৫ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রতিশ্রুতি দিয়েছে তারা। এরপরেই উত্তেজনা আরও বেড়েছে।
অনলাইন ডেস্ক: : ঠাকুরগাঁওয়ে মন্দিরে সনাতনী হিন্দুদের ওপর ইসকনপন্থী হিন্দুদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সম্প্রতি ইসরায়েলের হাইফা শহরের আয়োজিত কাদিয়ানী সম্প্রদায়ের মহাসম্মেলন এবং এতে ইহুদিদের ব্যা...বিস্তারিত
ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ২০২৪ সালে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সময় মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited