চট্টগ্রাম   মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬  

শিরোনাম

অন্যরকম তিনটি সেঞ্চুরির সামনে দাঁড়িয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক    |    ১১:৫৮ এএম, ২০২২-০৩-২৩

অন্যরকম তিনটি সেঞ্চুরির সামনে দাঁড়িয়ে বাংলাদেশ

জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে হতাশাজনক ফলাফলের পর শেষ ম্যাচের জন্য সেঞ্চুরিয়নের সুপার স্পোর্ট পার্কে ফিরেছে বাংলাদেশ দল। বুধবার বিকেল ৫টায় শুরু হতে যাওয়া তৃতীয় ওয়ানডে জিতলেই সিরিজের শিরোপা নিজেদের করে নেবেন তামিম ইকবাল, সাকিব আল হাসানরা। তবে ম্যাচের ফলাফল যাই হোক না কেন, এই ম্যাচে ভিন্ন রকমের তিনটি সেঞ্চুরি দেখতে পারে বাংলাদেশ। যার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে দলের অন্যতম সেরা দুই তারকা সাকিব আল হাসান ও তামিম ইকবাল। এর মধ্যে তামিমের একাই হতে পারে দুইটি সেঞ্চুরি, সাকিবের অন্যটি।

এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে সমান ৯৯টি করে ক্যাচ ধরেছেন সাকিব ও তামিম। দুজনের ম্যাচসংখ্যাও কাছাকাছি। সাকিব ৩৭৫ ম্যাচে ৯৯ এবং তামিম ৩৬২ ম্যাচে ৯৯ ক্যাচ তালুবন্দী করেছেন। আজকের ম্যাচে দুজন একটি করে ক্যাচ নিলেও হয়ে যাবে সেঞ্চুরি। বাংলাদেশের পক্ষে নন উইকেটকিপারদের মধ্যে ক্যাচের সেঞ্চুরি আছে শুধুমাত্র মাহমুদউল্লাহ রিয়াদের। তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ৩৭০ ম্যাচ খেলে ধরেছেন ১৫২টি ক্যাচ। বাংলাদেশের দ্বিতীয় ও তৃতীয় ক্রিকেটার হিসেবে এই ক্যাচের সেঞ্চুরির সামনে সাকিব-তামিম।

আন্তর্জাতিক অঙ্গনে ক্যাচের বিশ্বরেকর্ডে অবশ্য অনেক বেশি। শ্রীলঙ্কার কিংবদন্তি ব্যাটার মাহেলা জয়াবর্ধনের ৬৫২ ম্যাচে ধরেছিলেন ৪৪০ ক্যাচ। এছাড়া তিনশর বেশি ক্যাচের রেকর্ড আছে রিকি পন্টিং (৩৬৪), রস টেলর (৩৪৮), জ্যাক ক্যালিস (৩৩৮), রাহুল দ্রাবিড় (৩৩৫) ও স্টিফেন ফ্লেমিংয়ের (৩৩৫)। এদিকে তামিমের সামনে থাকছে আরও একটি সেঞ্চুরির সুযোগ। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে ১০০ ছক্কার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে এ বাঁহাতি ওপেনার। এখন পর্যন্ত খেলা ২২৪ ওয়ানডেতে ৯৯টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৮৫ ছক্কার মালিক মুশফিকুর রহিম।

ওয়ানডেতে ছক্কার বিশ্বরেকর্ডেও বেশ দূরে বাংলাদেশ। পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি ৩৯৮ ওয়ানডে খেলে সর্বোচ্চ ৩৫১ ছক্কা হাঁকিয়েছেন। এছাড়া তিনশ ছক্কা হাঁকানো অন্য ক্রিকেটার হলেন ক্রিস গেইল। তিনি ২৯৪ ইনিংসে হাঁকান ৩৩১টি ছক্কা।

রিটেলেড নিউজ

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

চকরিয়া প্রতিনিধি: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত


আতলেতিকোকে হারিয়ে এগিয়ে গেল রিয়াল, আর্সেনালের বিশাল জয়

আতলেতিকোকে হারিয়ে এগিয়ে গেল রিয়াল, আর্সেনালের বিশাল জয়

স্পোর্টস ডেস্ক : শুরুর গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু প্রথমার্ধেই আলভারেজের গোলে সমতায় ফেরে আতলেতিকো মà...বিস্তারিত


বিসিবির কাছে চার মাসের বেতন বকেয়া সাকিবের!

বিসিবির কাছে চার মাসের বেতন বকেয়া সাকিবের!

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বৃদ্ধির ঘোষণা দিয়েছে । তবে জাত...বিস্তারিত


চমক দেখিয়ে পাওয়া জয়কে ‘বোনাস’ বলছেন সেরেনা

চমক দেখিয়ে পাওয়া জয়কে ‘বোনাস’ বলছেন সেরেনা

স্পোর্টস ডেস্ক : নারী ওপেন টেনিসের জীবন্ত কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। তার নামের পাশে রয়েছে রেকর্ড ২৩টি গ্র্যান্ড স...বিস্তারিত


 প্রতিশোধ নিয়ে বিশ্বকাপ জিতলো স্পেন

 প্রতিশোধ নিয়ে বিশ্বকাপ জিতলো স্পেন

স্পোর্টস ডেস্ক : জাপানের সামনে সুযোগ ছিল টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতার। অন্যদিকে প্রতিশোধের মিশনে নেমেছিà¦...বিস্তারিত


একাদশের ১১ জনকেই ম্যাচ উইনার বললেন আফ্রিদি

একাদশের ১১ জনকেই ম্যাচ উইনার বললেন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক : ডান-হাঁটুর লিগামেন্ট ইনজুরির কারনে আসন্ন এশিয়া কাপের ১৫তম আসরে খেলতে পারবেন না পাকিস্তানের বোলিং...বিস্তারিত



সর্বপঠিত খবর

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার: : মনছুর আলম মুন্না : কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের আস্তানায় যৌথ অভিযান চালাতে গিয়ে গোলà¦...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর