শিরোনাম
খবর বিজ্ঞপ্তি | ০৯:১৪ পিএম, ২০২৬-১১-২৩
চট্টগ্রাম কর্ণফুলী থানায় অবস্থিত ইয়াং ওয়ান (Young One) প্রতিষ্ঠানের নিয়োগ কার্যক্রমে স্থানীয় জনগণের ন্যায্য অধিকার উপেক্ষা করার অভিযোগ তুলে গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস আনোয়ারা–কর্ণফুলী শাখা।
গত রবিবার (২২ নভেম্বর) সংগঠনটির আনোয়ারা–কর্ণফুলী শাখার আমীর আবরার হাসানের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, যে অঞ্চলের মানুষের জমি, বসতভিটা ও জীবন-জীবিকার ওপর প্রভাব ফেলে ইয়াং ওয়ান প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে, সেই এলাকার সাধারণ মানুষই আজ কর্মসংস্থানের ক্ষেত্রে অবহেলা ও বঞ্চনার শিকার হচ্ছেন। স্থানীয় মানুষের ঘরবাড়ি ও জমিজমার ওপর বিভিন্ন স্থাপনা গড়ে তোলার পরও এলাকার যোগ্য ও দক্ষ প্রার্থীদের যথাযথ গুরুত্ব না দিয়ে বাইরের লোকজনকে নিয়োগ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হয়। বিষয়টিকে অত্যন্ত দুঃখজনক ও স্থানীয় জনগণের ন্যায্য অধিকারের পরিপন্থী বলে উল্লেখ করে সংগঠনটি।
বিবৃতিতে আরও বলা হয়, কোনো প্রতিষ্ঠানই স্থানীয় জনগণের অধিকার ও স্বার্থ উপেক্ষা করে এলাকার মানুষের সহযোগিতা ও আস্থা নিয়ে এগিয়ে যেতে পারে না। উন্নয়নের সুফল সংশ্লিষ্ট এলাকার সাধারণ মানুষ ভোগ করতে পারলেই তা প্রকৃত উন্নয়ন হিসেবে বিবেচিত হবে।
এ সময় নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও স্থানীয়দের অধিকার নিশ্চিত করতে সংগঠনটির পক্ষ থেকে ৬ দফা দাবি তুলে ধরা হয়।
দাবিগুলো হলো,
১. ইয়াং ওয়ানের চলমান ও ভবিষ্যৎ নিয়োগ কার্যক্রমে স্থানীয় যোগ্য ও দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার নিশ্চিত করা।
২. নিয়োগনীতিতে স্থানীয়দের কর্মসংস্থানের বিষয়টি গুরুত্ব দিয়ে নির্দিষ্ট ও যৌক্তিক সুযোগ সৃষ্টি করা।
৩. স্থানীয়দের জমি, বসতভিটা ও জীবন-জীবিকার ওপর গড়ে ওঠা প্রতিষ্ঠানে এলাকার জনগণের কর্মসংস্থানের ন্যায্য সুযোগ নিশ্চিত করা।
৪. নিয়োগ কার্যক্রমে কোনো ধরনের বৈষম্য, স্বজনপ্রীতি কিংবা অনিয়ম থাকলে তা তদন্ত করে স্বচ্ছ ও ন্যায়সংগত ব্যবস্থা গ্রহণ করা।
৫. আবেদন গ্রহণ, সাক্ষাৎকার ও নিয়োগ প্রক্রিয়ায় স্থানীয় যোগ্য প্রার্থীদের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা।
৬. স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক নেতৃবৃন্দ ও জনগণের সঙ্গে আলোচনা করে কর্মসংস্থানসংক্রান্ত সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া।
বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে জানানো হয়, জনগণের অধিকার, মর্যাদা ও ন্যায্য দাবি আদায়ে বাংলাদেশ খেলাফত মজলিস আনোয়ারা–কর্ণফুলী শাখা শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও আইনসম্মত কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ অব্যাহত রাখবে। তবে ইয়াং ওয়ান কর্তৃপক্ষ স্থানীয় জনগণের ন্যায্য দাবি উপেক্ষা করে কর্মসংস্থানের ক্ষেত্রে বৈষম্যমূলক আচরণ অব্যাহত রাখলে আনোয়ারা–কর্ণফুলীর সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে আরও কঠোর ও ধারাবাহিক কর্মসূচি গ্রহণ করা হবে।
পরিশেষে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি স্থানীয় জনগণের ক্ষোভ ও বঞ্চনার বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে নিয়োগ কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানানো হয় বিবৃতিতে।
খবর বিজ্ঞপ্তি
মহেশখালী প্রতিনিধি: : মোঃ মহি উদ্দিন : কক্সবাজারের দ্বীপ উপজেলার মহেশখালীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য মাননীয় প্রধানমনà§...বিস্তারিত
মহেশখালী প্রতিনিধি: : ওয়াজেদুল হক মণি : কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সà§...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ঢাকা থেকে বাগেরহাটে ফেরার পথে গোপালগঞ্জে মারধর ও অপহরণের শিকার হয়েছে বাগেরহাট জেলা বিএনপির সদস্য...বিস্তারিত
মহেশখালী প্রতিনিধি: : ওয়াজেদুল হক মণি : কক্সবাজারের মহেশখালীতে একের পর এক সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় দ্বীপবাসীর মধà...বিস্তারিত
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায় বাস্তবায়নের মাধ্যমে রোহিঙ্গাদের নিরাà...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি: : মোহাম্মদ নুরুদ্দোজা : লামা-আলীকদমে যাত্রীবাহী বাসের চাপায় মোটর সাইকেল আরোহী সাজু চক্রবর্তী (৩৫) নà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited