চট্টগ্রাম   বুধবার, ১৮ নভেম্বর ২০২৬  

শিরোনাম

এশিয়ায় প্রথম ওমিক্রনকে আলাদা করলেন গবেষকরা

আন্তর্জাতিক ডেস্ক    |    ০৪:৩৬ পিএম, ২০২১-১২-০৪

এশিয়ায় প্রথম ওমিক্রনকে আলাদা করলেন গবেষকরা


এশিয়ায় প্রথমবারের মতো করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনকে ক্লিনিক্যাল নমুনা থেকে আলাদা করেছেন হংকং বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। সম্প্রতি রাশিয়ার বার্তা সংস্থা স্পুটনিক এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, হংকং বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের গবেষকরা করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনকে ক্লিনিক্যাল নমুনা থেকে আলাদা করতে সফল হয়েছেন। তারা এশিয়ার প্রথম কোনো গবেষক দল, যারা কাজটি করতে সক্ষম হয়েছেন। হংকং বিশ্ববিদ্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, ক্লিনিক্যাল নমুনা অনুসরণ করে গবেষকরা এখন ওমিক্রনের বিরুদ্ধে ভ্যাকসিন তৈরি করতে সক্ষম হবেন। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ভাইরাসের নতুন এই ভ্যারিয়েন্টকে ‘উদ্বেগজনক’ ঘোষণা করেছে। গত ২৯ নভেম্বর রাতে হংকং বিশ্ববিদ্যালয়ের গবেষকরা কাজটিতে সফলতা পান। এর চারদিন আগে ২৫ নভেম্বর দেশটিতে দুজনের শরীরে ওমিক্রন শনাক্ত হয়েছিল। বর্তমানে গবেষক দল ভ্যারিয়েন্টটির সংক্রমণযোগ্যতা, রোগ প্রতিরোধ ক্ষমতা ও রোগ সৃষ্টি করার ক্ষমতা সম্পর্কে জানতে নিরীক্ষা চালিয়ে যাচ্ছে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, হংকংয়ে এখন পর্যন্ত সাতজন নাগরিকের শরীরে ওমিক্রন পাওয়া গেছে। নভেম্বরের শেষ দিকে দক্ষিণ আফ্রিকায় প্রথম ওমিক্রন শনাক্ত হয়। পরে বিশ্বের প্রায় ৩০টি দেশে এই ভ্যারিয়েন্টের অস্তিত্ব পাওয়া গেছে। পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় এলাকায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আঞ্চলিক ডিরেক্টর ড. তাকেশি কাসাই বিবিসিকে জানিয়েছেন, বিভিন্ন দেশে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা প্রতিদিন বাড়ছে। ওমিক্রন থেকে করোনার নতুন ঢেউ আসার সম্ভাবনা আছে। এজন্য সব দেশকে তৈরি থাকতে বলেছেন তিনি

রিটেলেড নিউজ

জাতিসংঘের মানবাধিকার প্রতিনিধির রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

জাতিসংঘের মানবাধিকার প্রতিনিধির রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতির সার্বিক অবস্থা মূল্যায়নে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিà...বিস্তারিত


আফগানিস্তানে ১০ কোটি ৫০ লাখ ডলারের বিদ্যুৎ প্রকল্পের চুক্তি, উৎপাদিত হবে ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ

আফগানিস্তানে ১০ কোটি ৫০ লাখ ডলারের বিদ্যুৎ প্রকল্পের চুক্তি, উৎপাদিত হবে ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ

অনলাইন ডেস্ক: : আফগানিস্তানের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, সঞ্চালন অবকাঠামো সম্প্রসারণ এবং জ্বালানি খাতে স্বà¦...বিস্তারিত


উখিয়ায় কড়া নিরাপত্তায় চার রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখলেন ডাচেস সোফি

উখিয়ায় কড়া নিরাপত্তায় চার রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখলেন ডাচেস সোফি

উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : ​কক্সবাজারের উখিয়ায় অবস্থিত চারটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন যুক্তরাজ্যের রাজ...বিস্তারিত


রোহিঙ্গা পরিস্থিতি দেখতে কাল উখিয়ার ক্যাম্পে আসছেন ডাচেস সোফি

রোহিঙ্গা পরিস্থিতি দেখতে কাল উখিয়ার ক্যাম্পে আসছেন ডাচেস সোফি

অনলাইন ডেস্ক: : রোহিঙ্গা শরণার্থীদের জীবনযাত্রা, মানবিক সহায়তা ও নিরাপত্তা পরিস্থিতি দেখতে আগামীকাল মঙ্গলবার (১à...বিস্তারিত


গাজায় বন্যায় প্লাবিত বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ৭০ হাজার তাঁবু, অবরোধের মাঝে চরম দুর্ভোগ

গাজায় বন্যায় প্লাবিত বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ৭০ হাজার তাঁবু, অবরোধের মাঝে চরম দুর্ভোগ

অনলাইন ডেস্ক: : গাজায় শীত মৌসুমের প্রথম ঝড় ও ভারী বৃষ্টিতে ভয়াবহ মানবিক সংকটে পড়েছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। ম...বিস্তারিত


সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চকরিয়ার ৭ বাংলাদেশি নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চকরিয়ার ৭ বাংলাদেশি নিহত

চকরিয়া প্রতিনিধি: : মোহাম্মদ নুরুদ্দোজা : সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ বাংলাদেশি নিহত হয়েছেন। à...বিস্তারিত



সর্বপঠিত খবর

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার: : মনছুর আলম মুন্না : কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের আস্তানায় যৌথ অভিযান চালাতে গিয়ে গোলà¦...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর