শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৯:৩৫ পিএম, ২০২৬-০৮-২৪
চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ি এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির মহানগর কার্যালয়ের সামনে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লার স্তূপ নিয়ে ক্ষোভ ও প্রশ্ন উঠেছে স্থানীয়দের মধ্যে।
ময়লা-আবর্জনা ফেলার জন্য নির্দিষ্ট বাক্সের ব্যবস্থা করা হলেও অভিযোগ রয়েছে, ওই বাক্সকে কেন্দ্র করে বিএনপি কার্যালয়ের সামনের সড়কের পাশে প্রতিনিয়ত ময়লা জমছে। ফলে দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি পথচারী, স্থানীয় বাসিন্দা এবং বিএনপি কার্যালয়ে আসা নেতাকর্মীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
অনেককে নাক চেপে ওই এলাকা দিয়ে চলাচল করতে দেখা যায়। গুরুত্বপূর্ণ এই সড়কের পাশে এভাবে ময়লার স্তূপ জমে থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।
এদিকে বিএনপির নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণের দাবি, বিএনপি কার্যালয়ের সামনের পরিবেশ ও জনসাধারণের চলাচলের বিষয়টি বিবেচনা করে ময়লা ফেলার বাক্সটি অতি দ্রুত অন্যত্র সরিয়ে নেওয়া হোক। একই সঙ্গে বর্তমানে জমে থাকা ময়লা-আবর্জনা দ্রুত অপসারণ করে জায়গাটি পরিষ্কার-পরিচ্ছন্ন করার দাবি জানিয়েছেন তারা।
স্থানীয়দের প্রশ্ন, ময়লা ফেলার জন্য নির্দিষ্ট স্থান থাকলেও কেন রাস্তার পাশে ময়লার স্তূপ তৈরি হচ্ছে এবং কেন নিয়মিতভাবে তা অপসারণ করা হচ্ছে না? বিষয়টি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি নজরে আনার দাবি জানিয়েছেন তারা।
তাদের মতে, নগরীর গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক কার্যালয়ের সামনে এমন অস্বাস্থ্যকর পরিবেশ কোনোভাবেই কাম্য নয়। দ্রুত ময়লার বাক্সটি অন্যত্র স্থানান্তর এবং নিয়মিত বর্জ্য অপসারণের মাধ্যমে জনদুর্ভোগ নিরসনে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
কক্সবাজার শহর প্রতিনিধি: : হাসিনুর রহমান সানি : খাদ্যে ভেজাল রোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষার অংশ হিসেবে শনিবার (১৪ নভেম্বর) পরিচà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : পার্বত্য তিন জেলায় স্থানীয় উপজাতি’র তিন সন্ত্রাসী সংগঠন বছরে ৬১০ কোটি টাকারও বেশি চাঁদা আদায় করà...বিস্তারিত
উখিয়া প্রতিনিধি : নুরুল আবছার : আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত পলà...বিস্তারিত
উখিয়া প্রতিনিধি : ইউসুফ নুর: কক্সবাজারের উখিয়ার ছোট ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসে জ্বলে ওঠা আগুনের ঘটনায় নà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারের চকরিয়া উপজেলার পহরচাঁদা ইউনিয়নে মাতামুহুরী নদীর ওপর নবনির্মিত রেল সেতুর বিকল্প পথেà¦...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারের উপকূল দিয়ে সমুদ্রপথে মালয়েশিয়ায় মানব পাচারকারী চক্র আবারও সক্রিয় হয়ে ওঠার অভিযোগ পাà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited