শিরোনাম
স্পোর্টস ডেস্ক | ০৫:০০ পিএম, ২০২২-০২-১৪
দলের সেরা তারকা মোহামেদ সালাহ ও সাদিও মানের বিবর্ণ দিনে লিভারপুলকে জয় এনে দিলেন ফাবিনহো। বার্নলিকে ১-০ গোলে হারিয়েছে ইয়র্গেন ক্লপের শিষ্যরা।
ইংলিশ প্রিমিয়ার লিগে রোববারের এ জয় লিভারপুল টানা চার জয়।
বার্নলি নিজেদের মাঠে শুরু থেকে উজ্জীবিত ফুটবলের পসরা মেলে ধরে। গোলের সুযোগও পায় তারা, কিন্তু আলিসন বাধা পেরুতে পারেনি। উল্টো ৪০তম মিনিটে গোলের দেখা পায় ‘অলরেড’ খ্যাত দলটি।
অ্যালেক্সান্ডার-আর্নল্ডের কর্নারে সাদিও মানের ফ্লিক হেডে জটলার মধ্যে বল পেয়ে যান ফাবিনহো। ব্রাজিলিয়ান এই মিডফিল্ডারের প্রথম শট পোপের গায়ে লেগে ফিরে। ফিরতি টোকা খুঁজে পায় ঠিকানা। সব প্রতিযোগিতা মিলিয়ে এ নিয়ে শেষ সাত ম্যাচে এটি ফাবিনহোর পঞ্চম গোল।
দ্বিতীয়ার্ধের শুরুতে বার্নলি কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও বেন মি, ব্রাউনহিলরা পারেননি সমতাসূচক গোল এনে দিতে। এরপর সময় যত গড়িয়েছে, দুই দলের খেলার গতি, আক্রমণের ধার ততই কমতে থাকে।
এ জয়ে শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির সঙ্গে লিভারপুলের ব্যবধান কমে এসেছে ৯ পয়েন্টে। ২৫ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে পেপ গুয়ার্দিওলার দল। এক ম্যাচ কম খেলা লিভারপুলের পয়েন্ট ৫৪।
চকরিয়া প্রতিনিধি: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : শুরুর গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু প্রথমার্ধেই আলভারেজের গোলে সমতায় ফেরে আতলেতিকো মà...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বৃদ্ধির ঘোষণা দিয়েছে । তবে জাত...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : নারী ওপেন টেনিসের জীবন্ত কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। তার নামের পাশে রয়েছে রেকর্ড ২৩টি গ্র্যান্ড স...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : জাপানের সামনে সুযোগ ছিল টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতার। অন্যদিকে প্রতিশোধের মিশনে নেমেছিà¦...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : ডান-হাঁটুর লিগামেন্ট ইনজুরির কারনে আসন্ন এশিয়া কাপের ১৫তম আসরে খেলতে পারবেন না পাকিস্তানের বোলিং...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited