চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

এনআইডি নিয়ে টানাহেঁচড়া, পৃথক কমিশন চায় সরকার

আমাদের ডেস্ক :    |    ০৪:০৬ পিএম, ২০২৫-০৩-০৫

এনআইডি নিয়ে টানাহেঁচড়া, পৃথক কমিশন চায় সরকার

জন্ম নিবন্ধন, এনআইডি ও পাসপোর্ট সেবা নিয়ে দুর্ভোগ-জটিলতা নিরসনে স্বতন্ত্র কমিশন প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। সেই লক্ষ্যে 'সিভিল রেজিস্ট্রেশন (কমিশন), ২০২৫' নামে একটি অধ্যাদেশের খসড়া তৈরির কাজ চলছে। মন্ত্রিপরিষদ বিভাগ এ নিয়ে স্থানীয় সরকার, সুরক্ষা সেবা বিভাগ, স্বাস্থ্য সেবা বিভাগসহ সংশ্লিষ্টদের মতামতও নিচ্ছে।
খসড়াটি নিয়ে পর্যালোচনার লক্ষ্যে 'আইনের খসড়া পরীক্ষা-নিরীক্ষাপূর্বক মতামত প্রদান' সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় কমিটির প্রথম সভা হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগে। অতিরিক্ত সচিব পর্যায়ের এ বৈঠকে ইসি সচিবালয়ের প্রতিনিধিও উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে ইসি সচিব আখতার আহমেদ মঙ্গলবার সাংবাদিকদের বলেন, 'এনআইডির কাঠামোগত অবস্থানটা আরো ব্যাপ্ত করার জন্যে একটু বাড়ানোর জন্য কী ব্যবস্থা নেওয়া যেতে পারে, এটার ব্যাপারে কেবিনেট ডিভিশন একটা উদ্যোগ নিয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগে এটা নিয়ে আলোচনা চলছে।'
এর বাইরে কিছু বলতে অস্বীকৃতি জানিয়ে সচিব বলেন, 'এনআইডি নির্বাচন কমিশন সচিবালয় থেকে নিয়ে যাওয়ার বিষয়ে আমি কিছু স্পষ্ট করে জানি না।'
জাতীয় পরিচয়পত্র সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নেওয়ার জন্য আওয়ামী লীগ সরকারের আমলে যে আইন করা হয়েছিল, ক্ষমতার পালাবদলের পর তা বাতিল চেয়ে চিঠি দেয় নির্বাচন কমিশন সচিবালয়।
তাদের দাবি মেনে আইনটি বাতিল হলে এনআইডি সেবা বরাবরের মতই নির্বাচন কমিশনের হাতে থাকবে। ওই প্রস্তাব অনুমোদনের পর সরকারকে অধ্যাদেশ জারি করে আইনটি বাতিল এবং আগের আইন বহাল করতে হবে।
এ ধারাবাহিকতায় সর্বশেষ গত ১৬ জানুয়ারি প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছিলেন, জাতীয় পরিচয়পত্র সেবা নিজেদের কাছে রাখতে নির্বাচন কমিশনের পাঠানো প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ।
এদিকে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন 'জাতীয় পরিচয় নিবন্ধন সংস্থা' নামে একটি স্বতন্ত্র স্বাধীন সংবিধিবদ্ধ সংস্থা গঠনের সুপারিশ করেছে সরকারের কাছে।
এ নিয়ে আপত্তি জানিয়ে ২৬ জানুয়ারি সিইসি বলেন, 'ভোটার এনআইডি কার্ড, ভোটার রেজিস্ট্রেশন যেটা উনারা বলেছেন পরবর্তী পর্যায়ে একটা আবার স্বাধীন অধিদপ্তর/পরিদপ্তরে হ্যান্ডওভার করার জন্য সাজেস্ট করছেন। ...আরেকটা কর্তৃক্ষকে দিলে আমার কি তার উপর নিয়ন্ত্রণ থাকবে? ইটস ইমপসিবল।'
সংশ্লিষ্টরা বলছেন, 'জাতীয় পরিচয় নিবন্ধন আইন (রহিতকরণ) অধ্যাদেশ, ২০২৫'-এর খসড়া প্রণয়ন সময়োপযোগী। তবে, জাতীয় পরিচয় নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত কার্যক্রম নির্বাচন কমিশনের আওতাধীন না রেখে সম্পূর্ণ স্বাধীন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালনা করা সমীচীন।
সেই সঙ্গে বাংলাদেশের প্রত্যেক নাগরিকের জন্মনিবন্ধন সনদ, জন্মনিবন্ধন সনদের ভিত্তিতে এনআইডি এবং এনআইড্থির ভিত্তিতে পাসপোর্ট প্রাপ্তির প্রক্রিয়ায় অনাবশ্যক জটিলতা এবং জনদুর্ভোগ পরিহার করা আবশ্যক।
এই উদ্দেশ্যে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সঙ্গে আলোচনা করে প্রস্তাবিত অধ্যাদেশ পরিমার্জন করে উপস্থাপন করা যেতে পারে।
সেক্ষেত্রে সিভিল রেজিস্ট্রেশনের পদ্ধতি ও প্রাতিষ্ঠানিক কাঠামো সুসংহত করতে একটি সংবিধিবদ্ধ, স্বাধীন কমিশন প্রতিষ্ঠার উদ্দেশ্যে 'সিভিল রেজিস্ট্রেশন (কমিশন), ২০২৫' আইনের খসড়ার ওপর মতামত নেওয়া হচ্ছে।
ইসি সচিবালয় অবশ্য বলছে, সিভিল রেজিস্ট্রেশন (কমিশন) গঠনে সরকারের নতুন উদ্যোগটি এখনও 'খুবই প্রাথমিক' পর্যায়ে রয়েছে। ইসির এনআইডি উইংয়ের মহাপরিচালক সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের বৈঠকে মতামত দিয়ে এসেছেন।
ইসি সচিব আখতার আহমেদ বলেন, 'খসড়ার ব্যাপারে গতকাল কথা হয়েছে। এটা আলোচনায় রয়েছে। এটা কেবিনেট ডেভিশনের প্রাধিকার। অতিরিক্ত সচিব লেভেলের মিটিং হয়েছে। সিম্পল ফ্রেমওয়ার্ক সম্পর্কে মতামত দিয়েছে। কোনো কিছু চূড়ান্ত নয়।'
ইসির অধীন থেকে এনআইডি সেবা অন্য কোথাও সরিয়ে নেওয়ার ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে তার ভাষ্য।

রিটেলেড নিউজ

স্বাধীন ও মর্যাদাপূর্ণ রাষ্ট্র পুনর্গঠনের অঙ্গীকার নিয়ে ফিরে আসছে ফ্রীডম পার্টি

স্বাধীন ও মর্যাদাপূর্ণ রাষ্ট্র পুনর্গঠনের অঙ্গীকার নিয়ে ফিরে আসছে ফ্রীডম পার্টি

আমাদের ডেস্ক : : বাংলাদেশ আজ তার ইতিহাসের এক ক্রান্তিলগ্নে দাঁড়িয়ে জনমানুষ, দেশ এবং আমাদের সার্বভৌমত্বের প্রতি নত...বিস্তারিত


রেজাউলের জেলে যাওয়া শুরু মাত্র — ইসহাককে ঘিরে নতুন বিতর্কের ঝড়

রেজাউলের জেলে যাওয়া শুরু মাত্র — ইসহাককে ঘিরে নতুন বিতর্কের ঝড়

বিশেষ প্রতিবেদক: : বিশেষ প্রতিবেদক : কক্সবাজার জেলা পরিষদের নিম্নমান সহকারী রেজাউল করিম অবশেষে দুর্নীতির মামলায় গ...বিস্তারিত


রোজার মাসে সাড়ে ৪ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন 

রোজার মাসে সাড়ে ৪ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন 

আমাদের ডেস্ক : : রমজান মাসে বিদ্যুৎ উৎপাদনের জন্য গ্যাসের চাহিদা পূরণে সিএনজি স্টেশনের সময়সূচি পরিবর্তন করা হয়েছ...বিস্তারিত


মানবতা বিরোধী অপরাধের জন্য হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে: প্রধান উপদেষ্টা

মানবতা বিরোধী অপরাধের জন্য হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে: প্রধান উপদেষ্টা

ঢাকা অফিস :: : বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, মানবতা বি...বিস্তারিত


প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন শেখ মইনউদ্দিন ও ফয়েজ আহমদ তৈয়্যব

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন শেখ মইনউদ্দিন ও ফয়েজ আহমদ তৈয়্যব

ঢাকা অফিস :: : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আরও দুজন নতুন বিশেষ সরকারি নিয়োগ দেওয়া...বিস্তারিত


নীরবে বাড়ছে বন্যপ্রাণী নিধন পাঁচ মাসে আক্রান্ত সাড়ে তিন হাজার, বেশি ক্ষতিগ্রস্ত স্তন্যপায়ী প্রজাতি

নীরবে বাড়ছে বন্যপ্রাণী নিধন পাঁচ মাসে আক্রান্ত সাড়ে তিন হাজার, বেশি ক্ষতিগ্রস্ত স্তন্যপায়ী প্রজাতি

আমাদের ডেস্ক : : দেশব্যাপীই বন্যপ্রাণী নিধন বেড়েছে আশঙ্কাজনক হারে। গত বছরের আগস্ট থেকে ডিসেম্বর—এ পাঁচ মাসে দেশ...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত


সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের  ঈদ শুভেচ্ছা!

সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের ঈদ শুভেচ্ছা!

আমাদের ডেস্ক : : আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে বাংলাদেশের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন, সেতু মোটরসের চেয়ারম্...বিস্তারিত



সর্বশেষ খবর